আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের প্রবেশ : রাশিয়ার অস্বীকার

ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের প্রবেশ : রাশিয়ার অস্বীকার

ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়েছে রাশিয়া সেনাবাহিনীর একটি দল, এমন দাবী করেছে যুক্তরাষ্ট্রের ন্যাটো বাহিনী। ন্যাটো বলছে, সীমান্ত অতিক্রম করে সামরিক সরঞ্জামসহ রাশিয়ান সেনা সদস্যরা ইউক্রেনে ঢুকে পড়েছে। ন্যাটো শীর্ষ এক কমান্ডারের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ন্যাটোর মার্কিন-ইউরোপীয় কমান্ডের প্রধান মার্কিন জেনারেল ফিলিপ ব্রিডলাভ বলেন, 'ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার ট্যাংক, রাশিয়ার গোলন্দাজ বাহিনী, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার সেনা সদস্যদের দেখা গেছে।

তবে এই দাবি অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতে রাশিয়ান সেনারা কখনোই সেখানে ছিল না। যদিও ইউক্রেনের বিদ্রোহীরা বলছেন, রাশিয়ার 'স্বেচ্ছাসেবীরা' তাদের সাহায্য করছে। রাশিয়াপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী দোনেৎস্কে বুধবার সকালে ভারি গোলার শব্দ পাওয়া গেছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত