আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেন যুদ্ধ: আবারও কমান্ডার বদলালো মস্কো

ইউক্রেন যুদ্ধ: আবারও কমান্ডার বদলালো মস্কো

ইউক্রেনে চলা যুদ্ধের ১১ মাসে এসেও স্বস্তিতে নেই প্রেসিডেন্ট পুতিন। কোনও পরিকল্পনাতেই জয়ের মুখ দেখছেন না রাশিয়ার প্রেসিডেন্ট। এদিকে পশ্চিমা অস্ত্র সহায়তায় দিনে দিনে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইউক্রেনীয় বাহিনী। এমন বাস্তবতায় ইউক্রেনে আগ্রাসনে জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১১ জানুয়ারি) নতুন কমান্ডার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো। ইউক্রেন যুদ্ধের ১১তম মাসে এসে আবারও কমান্ডার পরিবর্তন করলো মস্কো। যুদ্ধে বিপর্যয়ের মুখে পড়ে এর আগেও একাধিক কমান্ডার পরিবর্তন করে দেশটি।

গত অক্টোবর থেকে ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন জেনারেল সের্গেই সুরোভিকিন। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় কমান্ডের নির্দেশ অমান্য করে ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালানোর অভিযোগে রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যাপক সমালোচনা হয়। কিন্তু সুরোভিকিনের নেতৃত্বে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানো অবকাঠামোতে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। এতে ইউক্রেনের লাখ লাখ মানুষ অন্ধকারে ডুবে যায়। যুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার ফলে আরও ক্ষুব্ধ করে তুলে পশ্চিমাদের।

এ প্রসঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো, ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনীর ‘শীর্ষ কমান্ডার’। পুতিন প্রশাসন বলছে, সেনাবাহিনীর বিভিন্ন শাখার মধ্যে যোগাযোগ বাড়ানোর জন্য কমান্ডার পরিবর্তন করা হয়েছে। রুশ বাহিনীর ব্যবস্থাপনার কার্যকারিতা ও মান বাড়াতে এই পদক্ষেপ। কিন্তু ইউক্রেনের মিত্র পশ্চিমা দেশগুলো বলছে, ইউক্রেনীয় ভূখণ্ডে মস্কোর ধারাবাহিক সামরিক বাহিনীর ব্যর্থতার প্রতিফলনই হলো নতুন কমান্ডার নিয়োগ। সূত্র: রয়টার্স



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত