আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

‘পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণে ইউক্রেনের মানুষ মরছে‌‌’

‘পশ্চিমাদের সিদ্ধান্তহীনতার কারণে ইউক্রেনের মানুষ মরছে‌‌’

ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে জার্মানি। একইভাবে রাশিয়ার ভয়ে ইউরোপীয় এবং পশ্চিমারা ইউক্রেনকে বিভিন্ন সাহায্য পাঠানোর ব্যাপারে প্রায়ই সিদ্ধান্তহীনতায় থাকে। আর এ কারণে দিন দিন ইউক্রেনের আরও মানুষ মারা যাচ্ছে। এমন দাবি ইউক্রেনের। খবর আলজাজিরার

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক গতকাল শনিবার টুইট করেছেন, ‘আজকের সিদ্ধান্তহীনতা আমাদের আরও বেশি লোককে হত্যা করছে। যত দেরি হবে, তত বাড়বে ইউক্রেনীয়দের মৃত্যু। দ্রুত চিন্তা করুন।' গত শুক্রবার প্রায় ৫০টি দেশ ইউক্রেনকে কয়েক'শ কোটি ডলার মূল্যের ভারী সামরিক অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে সাঁজোয়া যান এবং যুদ্ধাস্ত্র। কিয়েভকে রুশ বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতেই এ সহায়তা দেওয়া হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্যাংক সরবরাহ করার জন্য যথেষ্ট চাপের মধ্যে রয়েছে জার্মানি। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ‘আমরা এখনো বলতে পারি না, কখন সিদ্ধান্ত নেওয়া হবে এবং সিদ্ধান্ত কী হবে। লেপার্ড ট্যাংকের কথা ওঠার পর এ প্রশ্ন দেখা দিয়েছে।' গতকাল লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগারস রিংকেভিক্স তিনটি বাল্টিক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের একটি যৌথ বিবৃতি টুইট করেছেন। সেখানে তারা ‘এখনই ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার' জন্য জার্মানিকে আহ্বান জানিয়েছেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত