আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত: নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত: নরওয়ের সেনাপ্রধান

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সৈন্য নিহত কিংবা আহত হয়েছে বলে দাবি করেছেন নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন। এ ছাড়া ইউক্রেনের প্রায় এক লাখ সৈন্য হতাহত এবং ৩০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার টিভি টু'কে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান এমন দাবি করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে ন্যাটোর প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সামরিক জোটের সদস্য। গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে 'টিভি টু'কে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন বলেন, যুদ্ধে রাশিয়ার প্রায় ১ লাখ ৮০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে। তবে এই সংখ্যা কীভাবে হিসাব করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নরওয়ের সেনাপ্রধান।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধে ইউক্রেনের সম্ভবত এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। এর পাশাপাশি দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে। এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্য সংখ্যাও সম্ভবত একই রকম। তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত