আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য ৩১টি শক্তিশালী এম১ আব্রামস ট্যাংক পাঠাবে যুক্তরাষ্ট্র। দেশটিতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জার্মানি ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র এ ঘোষণা দিল। খবর- বিবিসি।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, এসব ট্যাংক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কাছে হারানো এলাকা পুনরুদ্ধার করতে সহায়তা করবে। এই দুটি ঘোষণা ইউক্রেন যুদ্ধে একটি টার্নিং পয়েন্ট। ট্যাংকগুলো শীত শেষে সম্ভাব্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিজয়ের পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ মুক্ত বিশ্ব ইউক্রেনের মুক্তির জন্য আগের মতো অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ।

ইউক্রেন কয়েক মাস ধরে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে তদবির করেছে। সম্প্রতি ইউক্রেনের মিত্র দেশগুলো সম্মুখ সমরে অস্ত্র সরঞ্জাম পাঠানোর কথা বলে আসছিল। বিশেষ করে পোল্যান্ড জার্মানিকে লিওপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে চাপ দিয়ে আসছিল। এ ছাড়া নরওয়েও ইউক্রেনে লিওপার্ড-২ পাঠাতে চায় বলে আলোচনা শোনা গেছে। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবারস্ট্রেইট জানিয়েছেন, প্রথমে ইউক্রেনের সম্মুখসমরে ১৪টি লিওপার্ড-২এ৬ ট্যাংক পাঠানো হবে। ইউক্রেনে যাওয়ার জন্য অচিরেই দুটি ট্যাংক ব্যাটালিয়ন প্রস্তুত করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ট্যাংক পাঠানোর জন্য আমেরিকা ও জার্মানি এতদিন ধরে দেশের ভেতরে-বাইরে নানা চাপ উপেক্ষা করেছে। ওয়াশিংটন বলছে অত্যাধুনিক প্রযুক্তির আব্রামস ট্যাংক পরিচালনার জন্য ব্যাপক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ট্যাংক সরবরাহের মাধ্যমে ন্যাটো রাশিয়ার বিপক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বলে এর আগে আশংকা করছিল বার্লিন।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, অন্তত ১৬টি ইউরোপীয় ও ন্যাটোভুক্ত দেশের কাছে লিওপার্ড-২ ট্যাংক রয়েছে। বিবিসির প্রতিরক্ষা বিষয়ক করেসপনডেন্ট জনাথন বিয়েল বলেন, ইউক্রেন মনে করে ৩০০ আধুনিক ট্যাংক পেলে তারা যুদ্ধে জিততে পারবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত