আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে নানান অত্যাধুনিক অস্ত্রসহ ২০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্বন্ধে অবগত দুই মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। ওয়াশিংটনের নতুন এ সহায়তায় প্রথমবারের মতো দূরপাল্লার রকেট থাকছে, থাকছে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার সরঞ্জাম, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন গোলা এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র জ্যাভেলিনও।

এই প্যাকেজের বড় একটি অংশ, প্রায় ১৭২ কোটি ৫০ লাখই আসছে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিসিয়েটিভ (ইউএসএআই) থেকে। এই তহবিলের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর মজুতে হাত না দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অস্ত্র কিনতে পারছেন, বলেছেন এক কর্মকর্তা। ইউএসএআই তহবিলের অর্থ দিয়ে ওয়াশিংটন মূলত বোয়িং ও সুইডিশ কোম্পানি এসএএবির যৌথভাবে বানানো নতুন অস্ত্র গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে যাচ্ছে। এই বোমাগুলোর পাল্লা দেড়শ কিলোমিটার।

ইউক্রেনকে উন্নত যুদ্ধ বিমানসহ আরও সামরিক সহায়তা দিতে পশ্চিমা মিত্রদেশগুলোকে জোরালো আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের চীন সফরে এই আলোচনা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ৫ ও ৬ ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিনকেন। এই সফরে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন। চরম বিতর্কিত এক জোট সরকার গড়ে নেতানিয়াহু দেশে-বিদেশে প্রবল চাপের মুখে পড়েছেন।

ব্লিনকেন ইসরায়েল সফরে গিয়ে অধিকৃত এলাকায় বসতি সম্প্রসারণের প্রকাশ্য বিরোধিতা করছেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও নেতানিয়াহু প্রশ্নের মুখে পড়েছেন। বিশেষ করে রাশিয়ার হামলা সত্ত্বেও ইসরায়েল আক্রান্ত দেশ হিসেবে ইউক্রেনকে সক্রিয় সহায়তা না করায় ক্ষোভ বাড়ছে। খবর রয়টার্স, বিবিসি ও আলজাজিরার।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত