আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

যুদ্ধবিধ্বস্ত কিয়েভে ইইউ'র শীর্ষ সম্মেলন

যুদ্ধবিধ্বস্ত কিয়েভে ইইউ'র শীর্ষ সম্মেলন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রায় এক বছরের মাথায় এই প্রথম যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী কিয়েভে শীর্ষ সম্মেলন করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের অর্থনৈতিক ও রাজনৈতিক জোটটির শীর্ষ নেতারা গতকাল শুক্রবার বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।

এ সময় তাঁরা কিয়েভকে আগের মতোই সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তবে, আলোচনার কেন্দ্রে ছিল ইইউতে ইউক্রেনের সদস্যপদ দেওয়ার বিষয়টি। ইউক্রেন ও ইইউর নেতারা ১৯৯০-এর দশক থেকে এই শীর্ষ সম্মেলন করে আসছেন। তবে গত বছরের জুনে ইইউর প্রার্থিতার মর্যাদা পাওয়ার পর ইউক্রেনের সঙ্গে এটিই প্রথম বৈঠক। খবর বিবিসি ও আলজাজিরার।

শুক্রবারের শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন কিয়েভে পৌঁছেন আগের দিন। কিয়েভে পৌঁছে টুইটে মিশেল বলেন, রাশিয়ার হামলার মুখে কিয়েভের প্রতি ইইউর সমর্থন অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। বৈঠকে কিয়েভের জন্য সামরিক ও মানবিক সহায়তার পাশাপাশি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। চলতি বছরের শুরুতেই ইইউতে যোগ দিতে চান জেলেনস্কি। যদিও সদস্য প্রার্থিতার মর্যাদা দেওয়া হলেও তা সদস্য প্রাপ্তির কোনো নিশ্চয়তা দেয় না। গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছিলেন, পূর্ণ সদস্যপদ পেতে অন্তত এক দশক সময় লাগতে পারে কিয়েভের।

ইইউ চায় ইউক্রেন দুর্নীতি দমন করুক। সম্প্রতি জেলেনস্কি দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। বরখাস্ত করা হয়েছে মন্ত্রীসহ শীর্ষ অনেক কর্মকর্তাকে। অধিকাংশ ইইউ নেতা বলছেন, দ্রুততম সময়ে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নেই। কারণ, মিডিয়া আইন, বিচার বিভাগ এবং দুর্নীতির মতো বিষয়গুলোর ক্ষেত্রে অনেক মানদণ্ড এবং শর্ত পূরণ করতে হয় সদস্যপদ চাওয়া দেশকে। এসব শর্ত পূরণে ইউক্রেনের আরও অনেক কাজ করতে হবে। শিগগির সদস্যপদ না দেওয়া হলেও কিয়েভকে ইইউর বাজারে আরও বেশি প্রবেশাধিকার দেওয়া হতে পারে।

এদিকে, শীর্ষ সম্মেলন শুরুর আগে শুক্রবার কিয়েভসহ সারা ইউক্রেনে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এ দিনই ঘোষণা আসে ইউক্রেনকে আরও ৮৮টি লেপার্ড-১ ট্যাঙ্ক দেবে জার্মানি। গত মাসের শেষ দিকে দেশটি তাঁদের তৈরি ১৪টি নতুন লেপার্ড-২ ট্যাঙ্ক পাঠানোর ঘোষণা দিয়েছিল। জার্মানির ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে এই প্রথম সরাসরি মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন।

গত বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্তালিনগ্রাদ শহরের দখল নিয়ে জার্মানি এবং তার মিত্রদের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ শেষের বার্ষিকীতে তিনি বলেন, ৮০ বছর পর আমাদের আবারও জার্মান ট্যাঙ্ক মোকাবিলা করতে হচ্ছে। ১৯৪২ সালে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের মতোই ইউক্রেনে হামলাকে মহান বলেও অভিহিত করেন পুতিন। ইউক্রেন যুদ্ধে তিনি মস্কোর বিজয়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি ট্যাঙ্ক পাঠানোর জবাব পারমাণবিক অস্ত্রের মাধ্যমে দেওয়ার হুঁশিয়ারিও দেন। এদিকে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করেছে, আগামী ছয় মাস ইউক্রেনের জন্য 'সংকটজনক' হবে। বৃহস্পতিবার ওয়শিংটন ডিসিতে সিআইএ-প্রধান উইলিয়াম বার্নস বলেন, পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন কমাতে এবং রাজনৈতিক ক্লান্তির জন্য চেষ্টা চালাচ্ছেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত