আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনকে ৮৮টি লেপার্ড ১ ট্যাংক দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে ৮৮টি লেপার্ড ১ ট্যাংক দিচ্ছে জার্মানি

ইউক্রেনকে লেপার্ড ১ ট্যাংক দিচ্ছে জার্মানি। জার্মান সরকার ৮৮ টি ট্যাংক দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। শুক্রবার জার্মান সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক প্রেস ব্রিফিংয়ে ট্যাংকের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে বলেন, আমি নিশ্চিত করছি ইউক্রেনে লেপার্ড ১ ট্যাংক রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার জার্মান সংবাদমাধ্যম সুদডয়চে জাইতুং এক প্রতিবেদনে জানিয়েছিল, জার্মান অস্ত্র নির্মাতা রেইনমেটালের পক্ষ থেকে কিয়েভের কাছে ৮৮টি পুরনো লেপার্ড ট্যাংক বিক্রির অনুমোদন দিয়েছে সরকার। এগুলো মেরামত শেষে কিয়েভের কাছে হস্তান্তর করা হবে। মেরামতে ব্যয় হবে ১০০ মিলিয়ন ইউরো।

এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনকে ট্যাংক দেওয়া নিয়ে জার্মানির নীতির পরিবর্তন। মাত্র ৯দিন আগে জার্মান চ্যান্সেলর ঘোষণা দিয়েছিলেন, ইউরোপীয় জোটের অংশ হিসেবে কিয়েভকে এক কোম্পানি লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করা হবে। কিন্তু শুক্রবারের ঘোষণা নতুন সরবরাহ জটিলতা তৈরি করতে পারে। কারণ লেপার্ড ১ ট্যাংক এখন আর উৎপাদন করা হয় না। এগুলোর গোলা নতুন লেপার্ড ২ ট্যাংকের তুলনার ভিন্ন ক্যালিবারের।

খবরে বলা হয়েছে, জার্মান সরকার কাতারের কাছে বিক্রি করা ১৫টি জেপার্ড ট্যাংক কেনার কথা বিবেচনা করছে। এক্ষেত্রেও জটিলতা রয়েছে। কারণ এগুলোর গোলা তৈরি হয় সুইজারল্যান্ডে। মিত্র ও অংশীদারদের প্রবল চাপের মুখে গত সপ্তাহে জার্মানি ঘোষণা দেয়, তারা ইউক্রেনকে ৮০টি লেপার্ড ২ ট্যাংক সরবরাহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এগুলোর মধ্যে নিজেদের থাকবে ১৪টি ট্যাংক। যা ইউরোপীয় দেশগুলোর জোটের প্রতিশ্রুতির অংশ হিসেবে দেওয়া হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত