আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

যুক্তরাজ্যে শরণার্থীবিরোধী বিক্ষোভে পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ১৫

যুক্তরাজ্যে শরণার্থীবিরোধী বিক্ষোভে পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ১৫

যুক্তরাজ্যে লিভারপুলের ইংলিশ সিটির কাছে শরণার্থীবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে এক পুলিশ সদস্যসহ আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। আশ্রয়প্রার্থীদের থাকার জন্য ব্যবহৃত একটি হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। খবর- আল-জাজিরার।

শনিবার প্রকাশিত খবরে মার্সিসাইড পুলিশ বিভাগের বরাতে জানানো হয়, নোসলিতে ঘটনার সময় একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কিছু বিক্ষোভকারী ‘ইটপাটকেল’ ছুড়ে মারে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। গ্রেপ্তারদের বয়স ১৩ থেকে ৫৪ বছরের মধ্যে।

মার্সিসাইডের পুলিশ কমিশনার এমিলি স্পুরেল রেডিও সিটিকে বলেন, এটি বিপজ্জনক ঘটনা ছিল। পুলিশ অফিসারদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, যে হোটেলের সামনে বিক্ষোভ হয়েছে, সেটি গত বছর থেকে আশ্রয়প্রার্থীদের অস্থায়ীভাবে থাকার জন্য ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাজ্যের পার্লামেন্টে নোসলির প্রতিনিধিত্বকারী জর্জ হাওয়ার্থ বলেছেন, নোসলির মানুষ ধর্মান্ধ নয়। নিরাপত্তার জায়গার সন্ধানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান থেকে পালিয়ে আসা লোকদের তারা স্বাগত জানাচ্ছে। উদ্বাস্তুদের বিরুদ্ধে এই বিক্ষোভকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত