আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

গ্রিসে ট্রেন দুর্ঘটনার জেরে বিক্ষোভ

গ্রিসে ট্রেন দুর্ঘটনার জেরে বিক্ষোভ

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, এই দুর্ঘটনা অবধারিত ছিল। গ্রিসের রেলওয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি হেলেনিক ট্রেনের সদর দপ্তরের বাইরে এথেন্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর- বিবিসি।

মঙ্গলবার রাতে দুর্ঘটনাস্থলের কাছে থেসালোনিকি ও লারিসা শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। দেশটির সরকার বলেছে, স্বাধীন তদন্ত করলে ন্যায়বিচার পাওয়া যাবে। এদিকে, দুর্ঘটনার পরে গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস পদত্যাগ করেছেন। পদত্যাগ করাকে তিনি কর্তব্য ও রাজনৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, আমার এই পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য একটি দরকারি বিষয় বলে মনে করি। যাতে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করে।

কোস্টাস বলেন, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে কাজ চালিয়ে যাওয়া যায় না। গত মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনে প্রায় ২৫০ জন ছিল যাত্রী ছিলেন। দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৮ জনের। আহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন, যার মধ্যে ছয়জন নিবিড় পরিচর্যায় রয়েছে।

যাত্রীবাহী ট্রেনের সামনের বেশিরভাগ বগিই ধ্বংস হয়ে গেছে। এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরের এই দুর্ঘটনার পর কমপক্ষে তিনটি ট্রেনে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছিল একাধিক ট্রেন। উদ্ধারকাজ সম্পর্কে খোঁজ-খবর নিতে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে গ্রিক প্রধানমন্ত্রী কায়রাকোস মিতসোতাকিস বলেন, ‘মানুষের ভুলের’ কারণে এই দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার পরে গ্রিসে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত