আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

রাশিয়ার করোনা টিকার শীর্ষ বিজ্ঞানীকে শ্বাসরোধে হত্যা

রাশিয়ায় স্পুতনিক ভি করোনার টিকা তৈরিতে সহায়তাকারী বিজ্ঞানীদের একজন আন্দ্রে বোটিকভকে তাঁর অ্যাপার্টমেন্টে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৭ বছর বয়সী বোটিকভ রাশিয়ার গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ইকোলজি অ্যান্ড ম্যাথমেটিকসের একজন জ্যেষ্ঠ গবেষক ছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে তাঁর অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। রুশ তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে তাস।

করোনা টিকা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে এই ভাইরোলজিস্টকে ‘অর্ডার অব মেরিট ফর দ্য ফাদারল্যান্ড’ পুরস্কারে ভূষিত করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যে ১৮ বিজ্ঞানী ২০২০ সালে স্পুতনিক ভি টিকা তৈরি করেছিলেন, তাঁদের একজন বোটিকভ। রুশ তদন্তকারী কর্তৃপক্ষ এক টেলিগ্রাম বিবৃতিতে বলেছে, তারা বোটিকভের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে।

তদন্তকারীদের তথ্যমতে, গ্রেপ্তার যুবকের বয়স ২৯ বছর। তাঁর সঙ্গে বোটিকভের সঙ্গে তর্কবিতর্ক হয়েছিল। একপর্যায়ে তিনি বোটিকভকে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যাকাণ্ড শেষে তিনি পালিয়ে যান। রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে, বোটিকভের লাশ উদ্ধারের পরপরই সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেছেন। তাঁকে ইতিমধ্যে অভিযুক্ত করা হয়েছে। অতীতে তাঁর অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। গুরুতর অপরাধের অভিযোগে তিনি আগে বিচারের মুখোমুখি হয়েছিলেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত