আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়ল

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়ল

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানি অব্যাহত রাখতে চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধের মধ্যেই চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সব পক্ষ সম্মত হয়েছে। তবে রাশিয়া সতর্ক করে বলেছে, আগামী মে মাসের মাঝামাঝির পর ফের মেয়াদ বাড়ানোর বিষয়টি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার ওপর নির্ভর করবে।

বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় শস্য রপ্তানির লক্ষ্যে নেওয়া এ পদক্ষেপের দ্বিতীয় দফার মেয়াদ গত শনিবার শেষ হয়। এর আগে গত সোমবার জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে নিজেদের মত জানায় মস্কো।

গত বছরের জুলাইয়ে সই হওয়া ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) নামের এ চুক্তির ফলে কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ উন্মোচিত হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ চুক্তির আওতায় ইউক্রেন থেকে ২ কোটি ৪১ লাখ টনের বেশি শস্য রপ্তানি করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত