আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রাশিয়ার আকাশে ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি

রাশিয়ার আকাশে ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ড্রোনটি রাশিয়ার আকাশে উড়ছিল। আজ সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের ড্রোনটি ধ্বংসের এ দাবি করেছে।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ওই ড্রোনটি গতকাল রোববার রাশিয়ার কিরেইয়েভস্ক শহরের কেন্দ্রস্থলের আকাশে উড়ছিল। শহরটির অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে ৪০০ কিলোমিটার ভেতরে। বিবৃতিটি টেলিগ্রামে পোস্ট করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনটি ধ্বংস করার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, রাশিয়ার বেসরকারি লক্ষ্যবস্তুর ওপর বিস্ফোরক ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। এবার এমন একটি ড্রোন ধ্বংস করার দাবি করা হয়েছে।ইউক্রেনের বিস্ফোরকভরা এমন ড্রোন ধ্বংসের জন্য শত শত ড্রোন মোতায়েন করেছে রাশিয়া।

এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কো জানিয়েছিল, রাশিয়ার দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বিমানঘাঁটির ওপর উড়তে থাকা ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ যায় রুশ বিমানবাহিনীর তিন সদস্যের। গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এ বিমানঘাঁটি থেকে। তারও আগে গত বছরের মার্চে রুশ সেনাদের ওপর মলোটভ ককটেল (পেট্রলবোমা) ছোড়ার অভিযোগ তোলে রাশিয়া।

মস্কো জানায়, রুশ সেনাদের ওপর মলোটভ ককটেল ছোড়ার জন্য নতুন একটি ড্রোন তৈরি করেছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল (ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস) ড্রোনটি তৈরি করেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত