আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

পুতিনের হাতেই গেল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেতৃত্ব

পুতিনের হাতেই গেল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেতৃত্ব

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির পদে ফের আসীন হয়েছে রাশিয়া। দেশটি যাতে পরিষদের নেতৃত্বে আসতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্রসহ অন্য সদস্যদের প্রতি বাধা দেওয়ার আহ্বান জানিয়েছিল ইউক্রেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ, এটি একটি পালাক্রম প্রক্রিয়া। পরিষদের ১৫ সদস্যের প্রত্যেকেই এক মাসের জন্য কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করার নিয়ম রয়েছে। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময়ও সভাপতি ছিল রাশিয়া। খবর বিবিসি ও আলজাজিরার।

আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার হাতেই গেলো নিরাপত্তা পরিষদের নেতৃত্ব। গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে। এদিকে, দায়িত্ব গ্রহণ করায় এটিকে রুশ প্রেসিডেন্টের ‘এপ্রিল ফুল দিবসের সর্বকালের সবচেয়ে জঘন্ন তামাশা’ বলে অভিহিত করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, নিরাপত্তা কাউন্সিলের কাজের ধরনে ভুল আছে। আর ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, এই পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইনের আরেকটি ধর্ষণ। কারণ, যে দেশ আক্রমনাত্মক যুদ্ধ চালাচ্ছে, মানবিক ও ফৌজদারি আইন লঙ্ঘন করছে, জাতিসংঘের সনদকে ধ্বংস করছে, পারমাণবিক নিরাপত্তাকে অবহেলা করছেুসেই দেশ বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্বে আসতে পারে না।

গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছিলেন নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে। একইসঙ্গে তিনি সংস্থাটিতে সংস্কারেরও আহ্বান জানিয়েছিলেন। শুধু তাই নয়, রাশিয়াকে সদস্য পদ থেকে বাদ দেওয়ার আহ্বানও জানান জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্র বলেছে, তাদের হাত বাঁধা ছিল। কারণ, জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো স্থায়ী সদস্যকে বাদ দেওয়ার সুযোগ নেই। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ডিক্রির উদ্ধৃতি দিয়ে জইক পোর্টালের খবরে বলা হয়, রাশিয়া বাহিনীতে বসন্তের নিয়মিত নিয়োগ শুরু হয়েছে। জেনারেল স্টাফ রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির সিমলিয়ানস্কির মতে, ৭ লাখ সম্ভাব্য নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রায় ১ লাখ ৪৭ হাজার জনকে ডাকা হয়েছে। তবে এদের কাউকেই যুদ্ধ করতে ইউক্রেনে পাঠানো হবে না বলেও জোড় দেন তিনি।

এই সপ্তাহেই যুদ্ধের একটি নতুন পর্যায় শুরু হতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে এপ্রিলের শুরুতে বসন্তের পাল্টা আক্রমণ শুরুর আভাস দিয়েছিলেন। ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার মনে করে, ইউক্রেনকে যুদ্ধের ময়দানের ভালো ফল পেতে একটি নয়, সিরিজ পাল্টা আক্রমণ শুরু করতে হবে। এছাড়া, পুতিনকে সমঝোতায় আসতে রাজি হয় এমন পরিস্থিতি তৈরি করতে হবে।

লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রামের পরিচালক জেমস নিক্সি বলেছেন, শীঘ্রই যুদ্ধে জিততে পারবেন না বুঝতে পেরে পুতিন কিয়েভের প্রতি পশ্চিমা সমর্থন শেষ পর্যন্ত ব্যর্থ করার আশায় লড়াইকে দীর্ঘ করার চেষ্টা করছেন। অবশ্য, ইউক্রেনীয় সামরিক বাহিনী শক্তিশালী অস্ত্র প্রাপ্তির মধ্য দিয়েই বসন্ত মৌসুম শুরু করেছে। এরই মধ্যে জার্মানি, পোল্যান্ডসহ বিভিন্ন দেশের ট্যাঙ্ক পেয়েছে কিয়েভ।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১০০টি রোসোমাক বহুমুখী সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে ইউক্রেন। এসব যান ফিনল্যান্ডের লাইসেন্সের অধীনে পোল্যান্ডে তৈরি করা হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত