আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি

মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার বিষয় কিছু জানেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, নথি ফাঁস হওয়ার পর হোয়াইট হাউসের সঙ্গে এ বিষয় কোনো কথা হয়নি। ফাঁস হওয়া তথ্যের সঙ্গে তার কোনো ধারণা নেই। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তিনি ফাঁস হওয়ার পর পেন্টাগনে গোয়েন্দা তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। তিনি দাবি করেন, ফাঁস হওয়া তথ্য তার কাছে আগে ছিল না।

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দাদের ফাঁস হওয়া তথ্য ছিল না। আমি ব্যক্তিগতভাবে জানি না। এটি অবশ্যই ঠিক হয়নি। তিনি বলেন, এটিকে ইউক্রেনের জন্য লজ্জাজনক। সেই সঙ্গে হোয়াইট হাউসের জন্যও ভালো নয়। আমি বিশ্বাস করি এটি যুক্তরাষ্ট্রের জন্য অপমানের।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, আমরা ইউক্রেনীদের সঙ্গে ফাঁস হওয়ার বিষয় যোগাযোগ করেছি। তবে সেখান থেকে কোনো সঠিক তথ্য পাইনি। তাই আমরা সেই ব্যক্তিগত আলোচনার বিষয় কিছু বলতে চাই না। মঙ্গলবার পেন্টাগন নতুন প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, জেলেনস্কির সঙ্গে এ বিষয় কথা হয়নি।

তিনি বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কির বিষয় কথা বলতে চাই না। যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগ, ইউক্রেন এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। যাতে তাদের দেশকে রক্ষা করতে এবং সার্বভৌম ভূখণ্ড ফিরিয়ে দিতে সক্ষম হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেব।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত