আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার রকেট হামলা

ইউক্রেনের হাসপাতালে রাশিয়ার রকেট হামলা

ইউক্রেনের পূর্বাঞ্চলে ডিনিপ্রো শহরের একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। শিশুসহ আহত হয়েছে ১৫ জন। ইউক্রেনের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর-বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই হাসপাতালে থাকা অন্যদের উদ্ধারে কাজ চলছে। এ তৎপরতায় প্রয়োজনীয় সব দপ্তরই যুক্ত রয়েছে।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক শহরটিতে রকেট ও ড্রোন হামলার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, এটি ছিল দুঃসহ একটি রাত। তীব্র আওয়াজে শত্রুপক্ষ মিসাইল ও ড্রোনের সাহায্যে এই অঞ্চলে ব্যাপক আক্রমণ শুরু করে। হামলায় তিন ও ছয় বছর বয়সী দু’জন শিশু আহত হওয়ার তথ্য তিনি নিশ্চিত করেন।

দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিকের ভবনের একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ভবনটি থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাচ্ছেন। এদিকে ইউক্রেন জানিয়েছে, রাতে তারা রাশিয়া থেকে ছোঁড়া ১৭টি মিসাইল ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ডিনিপ্রো ও খারকিভ শহরে আঘাত হানে। এর মধ্যে একটি তেল ডিপোতে আঘাত করে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত