আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

জুলাইয়ে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

জুলাইয়ে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, আসছে জুলাই মাসে বেলারুশে রাশিয়ার ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। কৃষ্ণসাগরের তীরবর্তী অবকাশযাপন কেন্দ্র সোচিতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান রুশ নেতা।

পুতিন বলেন, পরমাণু অস্ত্র রাখার জন্য বিশেষ সংরক্ষণাগার তৈরির কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এসব অস্ত্র বেলারুশে পাঠানো হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট বলেন, ট্যাক্টিক্যাল পরমাণু অস্ত্রের জন্য যে বিশেষ সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে, তার কাজ আগামী ৭ থেকে ৮ জুলাইর মধ্যে শেষ হবে। এর পর পরই রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করা হবে।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, তার দেশ ইতোমধ্যে বেলারুশের কাছে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছে। এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম এবং ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বেলারুশ থেকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বেলারুশের রাজধানী মিনস্কের নিকটবর্তী দেশটির প্রধান বিমান ঘাঁটি থেকে নিক্ষিপ্ত হলে এসব ক্ষেপণাস্ত্র পুরো পূর্ব ইউরোপের পাশাপাশি জার্মানির রাজধানী বার্লিন এবং সুইডেনের রাজধানী স্টকহোমে আঘাত হানতে পারবে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত মার্চ মাসে প্রথমবারের মতো বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ওই পরিকল্পনার বিরোধিতা করেছিল ওয়াশিংটন। তবে রাশিয়া বলেছিল, মার্কিন সরকার বহু দশক ধরে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত