আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেন পুনর্গঠনে ৩০০ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাজ্য। আগামী তিন বছর যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনসহ অর্থনীতির চাকায় গতি ফেরাতে এ সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন।

আজ বুধবার থেকে লন্ডনে শুরু হচ্ছে ইউক্রেনের পুনর্গঠনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-২০২৩। এর উদ্দেশ্য বেসরকারি খাতের বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার বিষয়টি জোরদার করা। এতে ৬১ দেশের এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এই সম্মেলনের আগের দিন যুক্তরাজ্য ওই সহায়তা দেওয়ার ঘোষণা দিল।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে তিনি পৃথক ফ্রেমওয়ার্ক চালু করবেন, যাতে ইউক্রেনের ভবিষ্যতের চাহিদা মেটাতে তাঁরা পিছপা না হন। এর আগে গত মার্চে ইউক্রেনকে সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাজ্য।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অ্যানাবেল গোল্ডি নিশ্চিত করেন যে চ্যালেঞ্জার টু যুদ্ধট্যাংকের পাশাপাশি ইউক্রেনে পাঠানোর জন্য সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ডিপ্লিটেড ইউরেনিয়ামও রয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু পর যুক্তরাজ্য ৩৪ কোটি ৭০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত