আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউক্রেনের ২৮ ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের ২৮ ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

ইউক্রেনের ২৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় এক কর্মকর্তা আজ মঙ্গলবার বলেছেন, ক্রিমিয়ায় এ ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাতে ইউক্রেনের ১৭টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। আরও ১১টি ড্রোন বৈদ্যুতিক উপায়ে ধ্বংস করা হয়েছে।

ড্রোন ধ্বংস করার সময় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ক্রিমিয়ায় নিযুক্ত রাশিয়ার গভর্নর সের্গেই আকসইয়োনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রাতে ২৮টি ড্রোন বিধ্বস্ত করা হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

সম্প্রতি কয়েক সপ্তাহে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে। গত রোববার রাতে কার্চ সেতুতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় এক দম্পতি নিহত ও তাঁদের মেয়ে আহত হয়েছেন। বিস্ফোরকভর্তি চালকবিহীন নৌযান ব্যবহার করে চালানো এ হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। এর আগেও এ সেতুতে একবার হামলা চালিয়েছিল কিয়েভ। ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয় ক্রিমিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে স্বীকৃতি দেয়নি। কিয়েভ বারবারই ক্রিমিয়া ফিরিয়ে নেওয়ার কথা বলেছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত