আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইউরোপে তাপমাত্রা পৌঁছাতে পারে ভয়াবহ মাত্রায়

ইউরোপে তাপমাত্রা পৌঁছাতে পারে ভয়াবহ মাত্রায়

দাবদাহে পুড়ছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। জলবায়ু পরিবর্তনের জেরে দেশে দেশে রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। গরমে অতিষ্ঠ জনজীবন। ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলো আগামী সপ্তাহেও তীব্র দাবদাহে হাঁসফাঁস করতে পারে। তাপমাত্রা কমার কোনো লক্ষণ সেখানে দেখা যাচ্ছে না। ইতালি, স্পেন ও গ্রিস গত কয়েক দিন ধরে উচ্চ তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে। এসব অঞ্চলে তাপমাত্রা ভয়াবহ মাত্রায় পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতালির সিসিলি ও সার্দিনিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এ বছর তীব্র গরমের মুখোমুখি হওয়ার সতর্কবার্তা আগেই পেয়েছিলেন ইতালীয়রা। রোম, বোলোগনা, ফ্লোরেন্সসহ ১৬টি শহরের বাসিন্দাদের জন্য রের্ড অ্যালার্ট জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইতালির আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ গিলিও বেট্রি বলেন, তাপমাত্রা ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। বেশ কিছু অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার আগের রেকর্ড ভেঙে যেতে পারে। এদিকে গ্রিসের রাজধানী এথেন্স থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে দাবানলে বেশকিছু বাড়ি পুড়ে গেছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, প্রচণ্ড জোরে হাওয়া বইছে। এর ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। যেখানে দাবানল, সেখানে কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছিল। দাবানলের কারণে হাজার হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এথেন্সের ৯০ কিলোমিটার দূরে একটি রিসোর্ট শহরের কাছেও দাবানল শুরু হয়েছে।

মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এথেন্সসহ বেশ কিছু জায়গায় দাবানল-সতর্কতা জারি করা হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গ্রিস ছাড়াও তুরস্ক ও ভূমধ্যসাগরীয় এলাকায় তাপপ্রবাহ আরও বাড়তে পারে। স্পেনও টানা তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে। গতকাল দেশের দক্ষিণে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এদিকে যুক্তরাষ্ট্রে সোমবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে একটি আবহাওয়া কেন্দ্র ৪৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে।

গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা অনুভূত হয় ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জাপানের মানুষও ধুঁকছে গরমে। মঙ্গলবার দুপুর নাগাদ টোকিওর উত্তরে কুমাগায়ায় তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত