আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সাড়ে ৪ লাখ শ্রমিক নেবে ইতালি, সুযোগ বাড়ছে বাংলাদেশের

সাড়ে ৪ লাখ শ্রমিক নেবে ইতালি, সুযোগ বাড়ছে বাংলাদেশের

ছবি: এলএবাংলাটাইমস

জনশক্তি রপ্তানিতে এশিয়ার দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশেই জনশক্তি রপ্তানি করে থাকে বাংলাদেশ। এবার ইতালিতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়ছে।

ইতালির শ্রমিক চাহিদা পূরণের জন্য তিন বছরমেয়াদি বিদেশি শ্রমিক নিয়োগের কোটা প্রকাশ করেছে দেশটির মন্ত্রিপরিষদ। গত ৭ জুলাই প্রকাশিত ২০২৩-২০২৫ সালের জন্য ইতালিতে বৈধ প্রবেশের সময় ও ক্ষেত্রসমূহ অনুমোদন করেছে।

দেশটির মন্ত্রিসভা এক বিবৃতিতে জানায়, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য সরকার মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা ঘোষণা করেছে। এর মধ্যে ২০২৩ সালে ১ লাখ ৩৬ হাজার, ২০২৪ সালে ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার জন শ্রমিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ছাড়া এবার শ্রমিক নিয়োগে কাজের ক্ষেত্র বাড়ানো হয়েছে। দেশটিতে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডমিস্টিক) এবং সামাজিক-স্বাস্থ্যসেবা কর্মীর (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে।

মৌসুমি কাজের জন্য, কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত-বাংলাদেশসহ ৩৩টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত