আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সাগরে জরুরি অবতরণ, পানির নিচে তলিয়ে গেল বিমান

সাগরে জরুরি অবতরণ, পানির নিচে তলিয়ে গেল বিমান

এলএবাংলাটাইমস

ইঞ্জিন বিকল হওয়ায় জরুরিভিত্তিতে সমুদ্রের পানিতে অবতরণ করেছে ফ্রান্সের একটি ছোট্ট পর্যটক বিমান। আর সমুদ্রে অবতরণের পর এটি পানির নিচে তলিয়ে গেছে। তবে ভাগ্যবশত বিমানের ভেতর যেসব যাত্রী ছিলেন তারা সবাই বেঁচে গেছেন।

রোববার (৩০ জুলাই) ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় ফ্রেজোস রিসোর্টের কাছে সকাল ১০টায় বিমানটি অবতরণ করে ।

সেসেনা ১৭৭ মডেলের ছোট্ট বিমানটি সমুদ্রের যে স্থানে জরুরি অবতরণ করেছে সেখান থেকে উপকূল ৬০০ মিটার বা ১ হাজার ৯৬৮ ফুট দূরে অবস্থিত। উপকূল থেকে মোটামুটি ভালো দূরত্বে অবতরণ করলেও যাত্রীরা বিমান থেকে বের হয়ে বেঁচে ফিরতে সমর্থ হন।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ইঞ্জিন বিকল হওয়ার পর পাইলট জরুরিভিত্তিতে সমুদ্রেই বিমান অবতরণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু উক্ত স্থানটি পর্যটক এলাকা হওয়ায় সেখানকার সমুদ্র সৈকতে অনেক মানুষ ছিল। আর এসব মানুষের কথা চিন্তা করে পাইলট সৈকতে অবতরণ না করে বিমানটি একটু দূরে পানিতে অবতরণ করান।

ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেছেন, ‘এমন দক্ষতার সঙ্গে বিমান অবতরণ করাতে আপনার অনেক প্রায়োগিক সক্ষমতা এবং ভাগ্যের প্রয়োজন।’

বিমান থেকে ফায়ার সার্ভিস দু’জন নারী এবং একজন পুরষ যাত্রীকে উদ্ধার করে। তারা সবাই অক্ষত অবস্থায় দুর্ঘটনা থেকে রক্ষা পান। তবে সবাই বেশ আতঙ্কিত ছিলেন।

বিমানটি পানির নিচে তলিয়ে যায় বলে জানিয়েছে উদ্ধারকারীরা। ওই বিমানের কারণে সমুদ্রের পানিতে এখন পর্যন্ত কোনো ধরনের দূষণ পরিলক্ষিত হয়নি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত