আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

আতঙ্কে নাইজার ছাড়ছেন ইউরোপীয়রা

আতঙ্কে নাইজার ছাড়ছেন ইউরোপীয়রা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ছাড়তে শুরু করেছেন ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর শত শত নাগরিক। গত সপ্তাহের অভ্যুত্থানের পর ফ্রান্স তার দেশের নাগরিকসহ ইউরোপীয়দের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এরই মধ্যে বুধবার পর্যন্ত ২৬২ জন ইউরোপীয় নাগরিক ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নাগরিকদের সরিয়ে নিতে ফ্রান্স দেশটিতে তিনটি বিমান পাঠায় এবং এর মধ্যে একটি বিমানে করে ২৬২ জন ইউরোপীয় নাগরিক এরই মধ্যে প্যারিসে অবতরণ করেছেন। নাইজারে আনুমানিক ৬০০ ফরাসি নাগরিক এবং ১০০ জনেরও কম জার্মান নাগরিক রয়েছেন।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফ্রিকার এ দেশটিতে মোট ৫০০ জনের মধ্যে প্রায় ৯০ জন ইতালীয় রয়েছেন রাজধানী নিয়ামেতে, যাদের অধিকাংশই সামরিক বাহিনীতে রয়েছেন। রয়টার্সের মতে, স্পেন ৭০ জনেরও বেশি স্প্যানিশ নাগরিককে আকাশপথে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, যুক্তরাজ্য এখনই নাগরিকদের সরিয়ে আনার পরিকল্পনা করছে না এবং নাইজারে তার নাগরিকদের বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করেছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত