আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে জাহাজ ডুবে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জাহাজটিতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিলেন। তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এই বিপর্যয় থেকে বেঁচে ফিরে এসে চারজন যাত্রী স্থানীয় গণমাধ্যমকে এ বিষয়ে জানান।

আইভরি কোস্ট ও গিনি থেকে আসা বেঁচে যাওয়া এই চার অভিবাসনপ্রত্যাশী বুধবার লাম্পেদুসায় পৌঁছান বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বেঁচে ফেরা চার ব্যক্তি উদ্ধারকর্মীদের জানিয়েছেন, তারা একটি ছোট জাহাজে করে তিউনিসিয়ার বন্দরনগরী স্যাফাক্স থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন, পথে জলযানটি ডুবে যায়। যে জাহাজটিতে তারা উঠেছিলেন তাতে তিন শিশুসহ মোট ৪৫ জন আরোহী ছিল। গত সপ্তাহের বৃহস্পতিবার তাদের জাহাজ স্যাফাক্স থেকে রওনা হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ডুবে যায়।

তারা আরও জানান, একটি মালবাহী জাহাজ তাদের উদ্ধার করার পর ইতালির কোস্টগার্ডের জাহাজে তুলে দেয়। ইতালির কোস্টগার্ড রোববার ওই এলাকায় দুটি জাহাজডুবির কথা জানিয়েছিল। এ অভিবাসনপ্রত্যাশীদের জাহাজটিও সেগুলোর একটি কিনা, তা পরিষ্কার হয়নি।

স্যাফাক্স থেকে লাম্পেদুসা সাগরপথে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। উন্নত জীবন ও নিরাপত্তার জন্য ইউরোপে অভিবাসনপ্রত্যাশী লোকজনের জন্য এই বন্দরনগরীটি একটি জনপ্রিয় বহির্গমন পথ হয়ে উঠেছে। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ পর্যন্ত ১৮০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি ইতালির কোস্টগার্ডের টহল বোটগুলো ও বিভিন্ন ত্রাণগোষ্ঠী লাম্পেদুসার কাছে হাজির হওয়া আরও প্রায় ২০০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত