আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

সহস্র আলোক প্রজ্জ্বলনে পালিত হবে ব্রিটিশ রানির ৯০তম জন্মদিন

সহস্র আলোক প্রজ্জ্বলনে পালিত হবে ব্রিটিশ রানির ৯০তম জন্মদিন

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন ২১ এপ্রিল। ৪৮ ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে রানির জন্মদিন। রানির বর্ণিল জীবন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ১ হাজার আলোক প্রজ্জ্বলনে আলোকিত হবে যুক্তরাজ্য। জয়তু রানি। শুভ জন্মদিন।

লন্ডনের মেফেয়ারে ১৭ ব্রুটন স্ট্রিটে ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্ম গ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। শৈশবে তার নাম ছিল এলিজাবেথ আকেজান্দ্রা মেরি। বাবা রাজা ষষ্ঠ জর্জ ও মা ছিলেন রানি এলিজাবেথ। তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রানি হিসেবে সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। অভিষেক অনুষ্ঠান হয় ২ জুন, ১৯৫৩ সাল। ১৯৫২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটিশ সা¤্রাজ্যের শিরোমণি তিনি। ৬০ বছরের শাসনামলে অনেক চড়াই-উৎরাই পার হতে হয়েছে তাকে। তবে কখনো ক্লান্ত হননি। ৯০ বছরে পা রাখার দিনেও অনেক ব্যস্ততায় সময় কাটাবেন রানি।

১৯৫২ সালে গ্রেট ব্রিটেনের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের রানি হন দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজা বা রানি কমনওয়েলথের প্রধান হন। সে হিসেবে রানিও কমনওয়েলথের প্রধান।

নিজের আমলে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া ১২টি দেশের রানি হিসেবে স্বীকৃত দ্বিতীয় এলিজাবেথ। দেশগুলো হলো : জ্যামাইকা, বারবাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, গ্রানাডা, পাপুয়া নিউ গিনি, ট্যুভালু, সলোমান দ্বীপপুঞ্জ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস, বেলিস, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এসব দেশে রানির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে।

এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৯০তম জন্মদিন উদযাপন করবেন রানি। এ উপলক্ষে রাজপরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত