আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়তে নির্দেশ

ওসামা বিন লাদেনের ছেলেকে ফ্রান্স ছাড়তে নির্দেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক মন্তব্যের জের ধরে তাঁকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৪৩ বছর বয়সী ওমর বিন লাদেনের জন্ম সৌদি আরবে। তাঁর শৈশবকাল সেখানেই কেটেছে। এরপর তিনি সুদান ও আফগানিস্তানে ছিলেন। ১৯ বছর বয়সে বাবা ওসামা বিন লাদেনকে ছেড়ে যান তিনি। ছবি আঁকার জন্য তিনি ২০১৬ সাল থেকে উত্তর ফ্রান্সের নরম্যান্ডি এলাকায় বসবাস শুরু করেন। বলা হয়, ছবি আঁকায় নিজের দক্ষতা বাড়াতে তিনি সেখানে থিতু হয়েছিলেন।

ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভুনো হ্রেতাইয়্যো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ওমর বিন লাদেন একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে নরম্যান্ডি অঞ্চলের ওরনি ডিপার্টমেন্টে থাকতেন। আল–কায়েদা নেতার ছেলে গত বছর সন্ত্রাসবাদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ফ্রান্স ছাড়ার আদেশ জারি করেন ওরনের প্রশাসনিক প্রধান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ওমর ‘যেন কোনোভাবেই ফ্রান্সে ফিরতে না পারেন’, সেই আদেশে তিনি সই করেছেন। তবে তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ওমর বিন লাদেন এরই মধ্যে ফ্রান্স ছেড়েছেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

ওমর বিন লাদেন তাঁর চেয়ে অন্তত ২০ বছরের বড় ব্রিটিশ নারী জেন ফেলিক্স ব্রাউনিকে বিয়ে করেন। ২০০৭ সালে বিষয়টি নিশ্চিত করা হলে তাঁকে নিয়ে গণমাধ্যমে আগ্রহ তৈরি হয়। বিয়ের পর জেন তাঁর নাম পাল্টে মুসলিম নাম জেইনা মোহাম্মেদ নেন। এরপর ওমর বিন লাদেন যুক্তরাজ্যে বসবাস করতে চাইলেও দেশটি তাঁর আবেদন বাতিল করে দেয়।

২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর এক অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। সৌদি আরবের ধনকুবের পিতার সন্তান ওসামা বিন লাদেনের ২০ জনের বেশি সন্তান ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত