আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

এমপি যখন ধর্ষক !

এমপি যখন ধর্ষক !

ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের রক্ষণশীল দলের এক এমপি গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর জামিন পেয়েছেন।মার্ক প্রিচার্ড নামে ওই এমপি গত মঙ্গলবার ধর্ষণের অভিযোগ বিষয়ে নিজের অবস্থান জানাতে থানায় গেলে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে। তবে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর জামিন দেওয়া হয় তাকে। প্রিচার্ডকে গ্রেফতার ও জামিনের বিষয়টি তখন গোপন ছিল।প্রিচার্ডকে গ্রেফতারের খবর জানিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা সান্দ্রা লোবি গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বার্কোউকে চিঠি দিলে বিষয়টি জানাজানি হয়। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফের প্রিচার্ড যুক্তরাজ্যের পূর্ব শ্রপশায়ারের রেকিন এলাকার এমপি। ২০০৫ সাল থেকে তিনি কনজারভেটিব পার্টির হয়ে সেখানকার এমপি নির্বাচিত হয়ে আসছেন। প্রিচার্ড যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ, সাইবার যুদ্ধ, বৈশ্বিক সামরিক সমস্যা বিষয়ক জাতীয় কমিটিরও সদস্য।গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেও প্রিচার্ড হাউস অব কমন্সের অধিবেশনে যোগ দেন এবং পার্লামেন্ট বিতর্কে অংশ নেন।স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ধর্ষণের অভিযোগ বিষয়ে নিজের অবস্থান জানাতে প্রিচার্ড উত্তর লন্ডনের হলবর্ন পুলিশ স্টেশনে স্বেচ্ছায় উপস্থিত হন। সেখানে তাকে গ্রেফতার করা হলেও পরে জানুয়ারি পর্যন্ত জামিন পান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত