আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সবচেয়ে সুন্দরী বালিকা সুপার মডেল

সবচেয়ে সুন্দরী বালিকা সুপার মডেল

মাত্র আট বছর বয়সেই রাশিয়ার সুপার মডেল ক্রিস্টিনা পিমেনোভা। স্বীকৃতি মিলেছে বিশ্বের সেরা সুন্দরী বালিকারও। কিন্তু এসব খ্যাতি বা স্বীকৃতির কিছুই মেয়েকে বুঝতে দিতে চান না মা গ্লিকেরিয়া পিমেনোভা। এক সময়কার মডেল এই মায়ের চাওয়া, আর দশটা সাধারণ শিশুর মতোই বেড়ে উঠুক তাঁর সন্তান।আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, ক্রিস্টিনা এর মধ্যে ফ্যাশন প্রতিষ্ঠান আরমানি ও রোবার্তো কাভালির হয়ে মঞ্চে ক্যাটওয়াক করেছে। ডাগর নীল নয়ন আর জাদুকরী হাসি দিয়ে জিতে নিয়েছে হাজারো ভক্তের হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি। যদিও এগুলো ক্রিস্টিনা নয়, তার মা পরিচালনা করে থাকেন। ফেসবুকে ক্রিস্টিনার ভক্তের সংখ্যা ২৫ লাখ, আর ইন্সটাগ্রামে তার প্রায় পাঁচ লাখ অনুসারী।মা গ্লিকেরিয়া পিমেনোভা বলেন, ‘মেয়ে আমার নিরহংকারী। সে তারকা-ম্যানিয়ার বিষয়টি বোঝে না। সে কখনো জনপ্রিয়তা শব্দটি আমাদের কাছ থেকে শোনেনি। আমরা বাড়িতে এমন শব্দ কখনোই ব্যবহার করি না।’তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ক্রিস্টিনা পিমেনোভার কিছু ছবির ব্যাপারে ভক্তরা আপত্তি জানিয়েছে। তাদের ভাষ্য, বয়সের তুলনায় তার এই ছবিগুলো বেমানান। খানিকটা আপত্তিকরও বটে। কোনো কোনো ভক্ত আবার তাকে ‘শিশু’ থাকার পরামর্শ দিয়েছে।তবে এ ধরনের সমালোচনা নাকচ করে দিয়েছেন ক্রিস্টিনার মা। এ ব্যাপারে মা বললেন, ‘কেউ ছবি দেখে আপত্তি জানালে সেটা তার সমস্যা। এই ২৭ ডিসেম্বর নয় বছরে পা দিতে যাওয়া ক্রিস্টিনা শুধু শিশুদের পোশাকেই থাকে, মডেলিংয়ে ছবি তোলার সময় কালেভদ্রে ম্যাকআপ ব্যবহার করে। এ কারণে ফটো সেশনে তার অনেক কম সময় লাগে। যদি সে পোশাক-ম্যাকআপ নিয়ে ব্যস্ত থাকত তাহলে তাকে সারা দিনই কাজে ব্যস্ত থাকতে হতো।’শিশু ক্রিস্টিনার ছবি নিয়ে আপত্তি বা সমালোচনার বিষয়ে কথা বলেছেন মার্কিন অভিনেত্রী, মডেল ও সাবেক শিশু তারকা ব্রুক শিল্ডস। এ মাসের শুরুর দিকে নিউইয়র্ক-ভিত্তিক এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওই বয়সে আমারও এমন ছবি ছিল। তবে সামাজিক যোগাযোগের এই জমানায় ছবি প্রকাশের বিষয়টি খানিকটা বিপদও ডেকে আনতে পারে। আমার মনে হয় না ক্রিস্টিনার ছবিগুলো খারাপ। তবে কে কীভাবে দেখছে, সেটা তার বিষয়।’ক্রিস্টিনার জন্ম ২০০৫ সালে মস্কোতে। তবে জন্মের পরপরই সে বাবা-মায়ের সঙ্গে চলে যায় ফ্রান্সে। তার ফুটবলার বাবা রুসলান পিমেনোভা এফসি মেটসের হয়ে খেলতেন।ক্রিস্টিনা পিমেনোভাক্রিস্টিনার মা জানালেন, ছোটবেলা থেকেই সে জিমন্যাস্টিকস পছন্দ করত। এটা তার কাছে শখের চেয়েও বেশি কিছু। দিনে চার থেকে পাঁচ ঘণ্টা সময় সে শারীরিক কসরত করে কাটাত। সঙ্গে তিনি যোগ করলেন, ক্রিস্টিনা খুবই সাধারণ এক বালিকা। মস্কোর এক সাধারণ বিদ্যালয়ে সে পড়াশোনা করে। তবে তাকে অনেক ব্যস্ত সময় পার করতে হয়। স্কুল শেষে সে জিমন্যাসটিকস ক্লাসে যায়। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে রাত আটটা কিংবা তার চেয়েও বেশি বেজে যায়। সপ্তাহে একদিন মাত্র ছুটি মেলে তার। অন্য শিশুদের মতোই ভালোবাসে পিৎজা ও প্যানকেক খেতে। ‘অ্যালিইস ইন ওয়ান্ডারল্যান্ড’, গ্রিক পৌরাণিক কাহিনি, ‘দ্য লিটল প্রিন্স’ পড়ে বা আইফোনে ছোট ছোট চলচ্চিত্র বানিয়ে অবসর সময় কাটায়। কারণ, ছোট্ট ক্রিস্টিনা স্বপ্ন দেখে অভিনেত্রী বা চলচ্চিত্র পরিচালক হওয়ার।
মেয়ে ক্রিস্টিনাকে নিয়ে মা গ্লিকেরিয়া পিমেনোভার মন্তব্য, ‘ক্রিস্টিনার ভেতরে অসম্ভব সৌন্দর্য আছে। অন্যরা তা উপলব্ধি করতে পারে। সম্ভবত এ কারণেই তার মুখমণ্ডল বহু মানুষকে আকর্ষণ করে।’

শেয়ার করুন

পাঠকের মতামত