আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

চিলিতে ১০৬ সাবেক গোয়েন্দাকে কারাদণ্ডের সাজা

চিলিতে ১০৬ সাবেক গোয়েন্দাকে কারাদণ্ডের সাজা

ছবিঃ জেনারেল পিনোশে।

চিলিতে ১৯৭৪-৭৫ সালে ১৬ জন বামপন্থী নেতাকে অপহরণ ও হত্যার অভিযোগে দেশটির ১০৬জন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। শনিবার দেশটির এক বিচারক এ রায় দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।বিচারক হারনান ক্রিস্টোসো জানান, ১৬ বাম নেতাকে গ্রেফতারের পর সান্তিয়াগোতে নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাদের কেউ জীবিত দেখেননি।


রায়ে বিচারপতি ৫৪১ দিন থেকে শুরু ২০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাবেক এসব গোয়েন্দা কর্মকর্তাদের শাস্তি দিয়েছেন।সাজা পাওয়া গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক দুই জেনারেল সিজার মানরিকুয়েজ ব্রাভো ও রাউল ইতুরিয়াগা নিউমান এবং দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টোরেট-এর বেশ কয়েকজন কর্মকর্তা। সাজা পাওয়া অনেকেই বিভিন্ন মামলায় কারাদণ্ড ভোগ করছেন।


রায় ঘোষণার সময় বিচারক জানান, পিনোশে সরকার এসব গুমকে ধামাচাপা দিতে চেষ্টা করেছিল। সরকার দাবি করেছিল নির্যাতিতরা হয় দেশ ছেড়ে পালিয়েছেন অথবা প্রতিদ্বন্দ্বী বাম সংগঠনের হাতে খুন হয়েছেন।

চিলিতে জেনারেল পিনোশে’র শাসনামল ১৯৭৩ থেকে ১৯৯০ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষকে হত্যা বা গুম করা হয়েছে। কয়েক হাজার মানুষকে নির্যাতনের শিকার হতে হয় অথবা পালিয়ে যেতে হয় দেশ ছেড়ে।

শেয়ার করুন

পাঠকের মতামত