আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

‘আমি যেন বিভীষিকা দেখছিলাম’

‘আমি যেন বিভীষিকা দেখছিলাম’

মুখোশ পরা এক বন্দুকধারী আচমকা হাজির শার্লি হেবদোর সম্পাদকীয় সভায়। ‘আল্লাহু আকবার’ চিৎকার দিয়েই সে শিলাবৃষ্টির মতো গুলি ছুড়তে লাগল। সভায় থাকা সাংবাদিক লহুঁ লেজি ঝাঁপিয়ে পড়ে টেবিলের আড়ালে লুকিয়ে পড়লেন। এটা তাঁর জন্য ছিল আতঙ্কের এক প্রহর।প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী এই সাংবাদিকের অভিজ্ঞতার কথা তুলে ধরে গতকাল বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, ওই সময় সম্পাদকীয় বিভাগের সাপ্তাহিক সভা শেষ পর্যায়ে ছিল। আচমকা বাইরে প্রচণ্ড জোরে পটকা ফাটানোর মতো শব্দ শোনা গেল। লহুঁ লেজি সময়মতো লুকাতে পেরে প্রাণে রক্ষা পান।ফ্রান্স ইনফো বেতারে ওই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লেজি বলেন, বিশেষ বাহিনীর সদস্যের মতো পোশাক ছিল ওই বন্দুকধারীর। মুখোশ পরা ব্যক্তির সারা গায়ে ছিল কালো পোশাক। দুই হাতে দুটি আগ্নেয়াস্ত্র।ওই বন্দুকধারী ‘শার্ব’ নামে চিৎকার করতে থাকে। শার্ব হচ্ছে পত্রিকা প্রধান সম্পাদক ও কার্টুনিস্ট স্তিফান শার্বোনিয়ের ডাক নাম। ইসলামকে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর প্রাণনাশের হুমকি পান তিনি। এর পর থেকে পুলিশ প্রহরায় ছিলেন শার্বোনিয়ে।লহুঁ লেজি বলেন, এর পর বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। বারুদের গন্ধে ভরে যায় ঘর। মাত্র কয়েক সেকেন্ডে সবাই লুটিয়ে পড়ে মেঝেতে। তিনি টেবিলের আড়ালে বন্দুকধারীর অলক্ষ্যে থাকায় বেঁচে যান। লেজি প্রথমে ভেবেছিলেন, কেউ এসে ভাঁড়ামো করছে। কিন্তু বারুদের উগ্র গন্ধ তাঁর সেই ভুল ভেঙে দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত