আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

বেলজিয়ামে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত

বেলজিয়ামে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত

বেলজিয়ামের পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসবিরোধী বড় ধরনের অভিযান চালানোর সময় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা জঙ্গি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র নস্যাৎ করতে এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, দেশটির লিয়েরো প্রদেশের জার্মানির সীমান্তবর্তী শহর ভারভিয়ার্স শহরে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেখানে আহত অবস্থায় এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরিয়া থেকে ফিরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া রাজধানী ব্রাসেলস ও এর আশপাশের বিভিন্ন শহরতলিতে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে পুলিশ। 
বেলজিয়ামের কেন্দ্রীয় সরকারের কৌঁসুলি থিয়েরি ওয়ার্টস ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেলজিয়ামের বিভিন্ন স্থানে বড় ধরনের হামলা করতে পারে-এমন ১০ জনের মতো লোকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এঁদের মধ্যে কেউ কেউ সিরিয়া থেকে ফিরেছেন। ’

থিয়েরি ওয়ের্টস আরও জানান, অভিযানকালে সন্দেহভাজন কয়েকজন পুলিশের বিশেষ বাহিনীকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়ে। এ সময় কয়েক মিনিট ধরে ‘বন্ধুকযুদ্ধ’ চলে। এ সময় দুজন নিহত ও একজন আহত হন। প্যারিসে সম্প্রতি সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ায় পর বিশেষ সতর্কতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত