আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বরের মুখ দেখেই বিয়ে ভেঙে দিল কনে

বরের মুখ দেখেই বিয়ে ভেঙে দিল কনে


বিয়ের মঞ্চ প্রস্তুত, অতিথিরা চলে এসেছেন। স্বজনরা অপেক্ষায় আছেন শুভক্ষণের; কিন্তু শেষ মুহূর্তে বাধলো বিপত্তিটা। বিয়ে বাতিল করে দিলেন কনে। বললেন, এ বিয়ে হবে না।

কেন? কারণ হিসেবে জানা গেল, বরের বয়স বেশি ও চেহারা সুন্দর নয়। কনের অজুহাত, এই বর তার সৌন্দর্যের সাথে মানানসই নয়। তাই বিয়ে হবে না। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, গত ২৪ নভেম্বর রোববার কানপুরের সাচেন্দি এলাকায় এই কাণ্ড হয়েছে। বিয়ের একেবারে আগ মুহূর্তে ‘শুভদৃষ্টির’ সময় বর ও কনে যখন পরস্পরের মুখের পর্দা সরিয়ে ফেলে তখনই বরের মুখ দেখে বেঁকে বসে কনে। কনে বলেন, এমন কালো ছেলেকে বিয়ে করবো না।

এমন ঘট্নায় তাৎক্ষণিকভাবে উত্তজনা ছড়িয়ে পড়ে বিয়ে বাড়িতে। পরিস্থিতি সামলাতে আসতে হয় পুলিশকে। তবে সব কিছুর পরেও কনে তার জেদে অটল থাকেন এবং শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরে যান। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে এক সমঝোতা বৈঠকে বিয়ের খরচাপাতি বিষয়ে সমাধান হয়।

খবরে বলা হয়েছে, কনের পরিবারের মুরুব্বিরা তাকে বুঝিয়ে বিয়েতে রাজি করানোর অনেক চেষ্টা করেছেন কিন্তু কাজ হয়নি। সব আয়োজন সম্পন্ন, অতিথিরা এসে গেছে এমন অবস্থায় বিয়েটা না ভাঙতে কনেকে অনেকেই অনুরোধ করেছেন। কিন্তু করেন এক কথা, এমন অসুন্দর ছেলেকে বিয়ে করবো না।

পরে ওই দিন সন্ধ্যায় আবারো বসেছিলেন দুই পরিবারের লোকরা। সেখানেও তারা বিয়ে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছেন; কিন্তু তাতেও কাজ হয়নি।



শেয়ার করুন

পাঠকের মতামত