আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সাপের পা না থাকার কারন কি ?

সাপের পা না থাকার কারন কি ?

পাঁচ পা না হলেও, এককালে সাপেরও পা ছিল। প্রায় ৯০
মিলিয়ন বছরের পুরনো সাপের ফসিল সে কথাই
জানান দেয়। গর্তে বাস করার কারণে নাকি পানিতে
সাঁতার দেয়ার কারণে সাপ তার পা হারিয়েছে, তা নিয়ে
বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে। কেউ কেউ
মনে করেন সাপ মূলত সামুদ্রিক সরীসৃপ। পানিতে
বাস করার সুবিধার্থেই বিবর্তনের কারণে তাদের পা
অবলুপ্ত হয়েছে-এমনটা মনে করা হয়। অন্য
একদল গবেষক মনে করেন, সাপেদের আদিবাস
ছিল মাটির তলাতেই। সম্প্রতি এক গবেষণা অন্তত
দ্বিতীয় মতটিকেই সমর্থন করছে। প্রায় ৯০ মিলিয়ন
বছর আগের সাপের কঙ্কাল আর এখনকার সাপের
কঙ্কালের তুলনামূলক পরীক্ষা জানান দিচ্ছে, মূলত
গর্তের ভিতর খাবারের সন্ধানের জন্যই পা বাদ
গিয়েছে এই সরীসৃপের। ‘সাইন্স অ্যাডভান্স’
পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক এক রিপোর্টে উঠে
এসেছে এই তথ্য।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হঙ্গি ই এবং
‘আমেরিকা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি’র মার্ক
নোরেলের মিলিতভাবে তৈরি করেছেন সাপের
অন্তঃকর্ণের থ্রি-ডি ভার্চুয়াল মডেল। এই কানের
সাহায্যেই কম্পাঙ্ক মাপতে পারে সরীসৃপরা।
কোথায় কোন প্রাণি আছে তার সন্ধান এভাবেই
পেয়ে যায় তারা। ফসিল ও এখনকার সরীসৃপদের
অন্তঃকর্ণের গঠনে বিস্তর ফারাক পান তারা। বোঝা
যায়, যেভাবে সাপের অন্তঃকর্ণ বিবর্তিত হয়েছে
তাতে মাটির নিচে গর্তে বসবাসকারী প্রাণির ইঙ্গিতই
মিলছে। এই ধরনের অন্তঃকর্ণ স্বল্প কম্পাঙ্কও
অনুভব করতে পারে। মাটির নীচে বসবাস করে
যে সব প্রাণিরই এ ধরনের অঙ্গ দেখা যায়। এই
তুলনা থেকে তারা এমত সিদ্ধান্তে পৌঁছান যে,
পানিতে বসবাসের জন্য নয়, বরং গর্তে বসবাসের
জন্যই পা হারিয়েছে সাপের দল। নইলে অন্যান্য
সরীসৃপের মতো আজ তাদেরও চার পা দেখা
যেত।

শেয়ার করুন

পাঠকের মতামত