আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিজের ৪০তম জন্মদিনে একটু ভিন্নভাবে সেজেছেন মার্ক জাকারবার্গ

নিজের ৪০তম জন্মদিনে একটু ভিন্নভাবে সেজেছেন মার্ক জাকারবার্গ

নিজের ৪০তম জন্মদিনে একটু ভিন্নভাবে সেজেছেন টেক জায়ান্ট মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশেষ এই দিনে নিজেকে সাজিয়েছেন জেন জি ‘হট বয়’ লুকে। জন্মদিন  উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাকারবার্গ।


সেখানে তাকে তার সিগনেচার আউটফিট ধূসর টিশার্টের বদলে স্লোগান সংবলিত কালো ওভারসাইজ টি-শার্ট ও ডার্ক ওয়াশ জিনসে দেখা গেছে। টি–শার্টের ওপর লাতিন ফন্টে লেখা Carthago delenda est। এই লাতিন বাক্যটির আলাদা একটি তাৎপর্য রয়েছে। এর অর্থ ‘কার্থাগোকে অবশ্যই ধ্বংস করতে হবে।’

 


কথাটি কয়েক হাজার বছর আগে বলেছিলেন রোমান সিনেটর কাটো দ্য এল্ডার বলেছিলেন। কারণ, তিনি কার্থাগোকে (যা বর্তমানে তিউনিসিয়া)  প্রচণ্ড ঘৃণা ও হুমকি মনে করতেন। মার্ক জাকারবার্গেরও একবার তার নিজস্ব কার্থাগোর মুখোমুখি হতে হয়েছিল।


এছাড়া গলায় পরেছেন সোনালি চেন। এই সাজে ৪০ বছরের জাকারবার্গ যেন তিনি ২০ বছরে নেমে এলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে তার এই লুক। ভক্তরাই মার্ক জাকারবার্গের এই স্টাইলকে জেন জি ‘হট বয়’ অ্যাখ্যা দিয়েছেন।


যখন গুগল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম গুগল প্লাস লঞ্চ করল, তখন তিনি উদ্বিগ্ন ছিলেন যে এটি ফেসবুকের আধিপত্যকে হুমকির মুখে ফেলতে পারে। সে সময় তিনি এই স্লোগান দিয়ে নিজের কর্মীদের নিয়ে নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন। তিনি যে সে যুদ্ধে জয়ী হয়েছিলেন, তা আমরা এখন মেটা দেখলে বুঝতে পারছি।


মার্ক জাকারবার্গ এবারের জন্মদিন উপলক্ষে তার জীবনের ঘটনাবহুল সময় ও স্থানকে রিক্রিয়েট করে ছবি তোলেন। সিরিজ ছবিতে দেখা যায়, তার ছোটবেলার বেডরুম, যেখানে তিনি প্রথম কোডিং শেখেন। আরেকটি ছবিতে দেখা যায়, হার্ভাডের ডর্মরুম যেখানে মার্ক জাকারবার্গ প্রথম ফেসবুক লঞ্চ করেন। সেখানে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ক্যামেরাবন্দি হয়েছেন আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

জন্মদিনে মার্ক জাকারবার্গের সহধর্মিণী প্রিসিলা চ্যান একটি ঘরোয়া পার্টির আয়োজন করেন, যেখানে তার সব প্রিয় মানুষ উপস্থিত ছিলেন। সব মিলিয়ে জন্মদিনটা বেশ ভালোই উপভোগ করেছেন মার্ক জাকারবার্গ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত