আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার

মার্কিন যুক্তরাষ্ট্রকে কি আপনি বিশ্বের সবচেয়ে ধনী দেশ মনে করেন? আপনার উত্তর যদি হয় হ্যা তাহলে আপনি ভুল করছেন।

বিশ্বের একক সুপারপাওয়ার আমেরিকার সম্পদ আর শৌর্য-বির্যের কথা কারো অজানা নয়। তবে দেশটি বিশ্বের ধনী দেশ নয়।

বিশ্বের সবচেয়ে ধনী দেশের মর্যাদায় ফের অভিষিক্ত হয়েছে উপসাগরীয় ক্ষুদ্র দেশ কাতার।

গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন ২০১৫ সালের মাথাপিছু জিডিপির ভিত্তিতে শনিবার যে তালিকা  প্রকাশ করেছে তাতে কাতার উঠে এসেছে সবার উপরে।

নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করছে বাংলাদেশের অবস্থান তাহলে কোথায়?

আপনার কৌতূহলটা আরেকটা সময় ধরে রাখুন।

তার আগে জেনে নিই বিশ্বের সেরা দশটি ধনী দেশের তালিকা ও তাদের মাথাপিছু জিডিপির পরিমাণ।

বলা বাহুল্য ধন-সম্পদের নিরিখে পৃথিবীকে শাসন করা এই দেশগুলির  জিডিপি ঈর্ষনীয়। ক্রয় ক্ষমতাও আকাশছোঁয়া।

বিশ্বের সবচেয়ে ধনী দেশ কাতার। এখানে ২০২২ সালে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। তেল ও গ্যাস সম্পদে ভরপুর কাতারের মাথাপিছু জিডিপি  ১ লাখ ৪৬ হাজার ১১ ডলার।

তালিকায় দুই নম্বরে থাকা অর্থাৎ বিশ্বের দ্বিতীয় ধনী দেশ লুক্সেমবার্গ।  স্থিতিশীল অর্থনীতি আর কম সরকারি ঋণের দেশটিতে আর্থিক খাত অত্যন্ত মজবুত। ২০১৫ সালে তাদের মাথাপিছু জিডিপি  ছিল ৯৪,০০০ ডলার।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিটি স্টেট সিঙ্গাপুর।  দেশটির চলতি হিসেবে বিশাল উদ্ধৃত হয়েছে।

২০১৫ সালে দেশটির জনগণের মাথাপিছু আয় ছিল ৮৫,০০০ ডলার।

পৃথিবীর চতুর্থ ধনী দেশের মর্যাদায় আসীন হয়েছে সুলতান শাসিত ক্ষুদ্র দেশ ব্রুনাই দারুসসালাম।  ২০১৫ সালে তাদের মাথাপিছু জিডিপি ছিল ৮০,০০০ ডলার।

তালিকায় পঞ্চম স্থানে আছে কুয়েত। দেশটির জনগণের মাথাপিছু আয় ৭১,৬০০ ডলার।

শান্তির দেশ নরওয়ের সম্পদের কথা সবারই জানা। গত বছর দেশটির জনগণের মাথাপিছু আয় ছিল ৬৮,০০০ ডলার।  তালিকায় তারা ষষ্ঠ স্থানে।

তালিকায় ৬৭,২০১ ডলার মাথাপিছু আয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত আছে সপ্তম স্থানে; ৫৭,৬৭৬ ডলার আয় নিয়ে হংকং অষ্টম স্থানে; ৫৭,০৪৫ ডলার আয় নিয়ে যুক্তরাষ্ট্র নবম স্থানে এবং ৫৬,৮১৫ ডলার আয় নিয়ে সুইজারল্যান্ড আছে দশম স্থানে।

তালিকায় একাদশ ও দ্বাদশ স্থানে আছে যথাক্রমে সৌদি আরব ও বাহরাইন।

১৮৫টি দেশের এই তালিকায় বাংলাদেশ আছে ১৪০তম স্থানে, ক্রয় ক্ষমতার ভিত্তিতে আয় দেখানো হয়েছে ৩৬৩১ ডলার। বাংলাদেশের উপরে রয়েছে ভারত (১২৫), পাকিস্তান (১৩৪) ও মিয়ানমার (১৩১)।

তালিকায় সবচেয়ে নীচের তিনটি দেশ হলো – মালাবি, কঙ্গো এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

শেয়ার করুন

পাঠকের মতামত