আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চলে গেলেন তিন বৃক্ষমানবের একজন

চলে গেলেন তিন বৃক্ষমানবের একজন

বাংলাদেশে বৃক্ষমানব নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন মারা গেলেন ইন্দোনেশিয়ার বৃক্ষমানব ডেডে কসওয়ারা। বিরল রোগে আক্রান্ত ৪২ বছর বয়সী ওই ব্যক্তি গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর ডেইলি মেইলের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে বিরল এই রোগে আক্রান্ত মাত্র তিনজন। এর মধ্যে বাংলাদেশের আবুল হোসেন নামে একযুবক রয়েছেন। বাকি একজন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

ইন্দোনেশিয়ার বৃক্ষমানব ডেডে গত তিন মাস ধরে হাসপাতালে কাতরাচ্ছিলেন। কয়েক দশক ধরেই এই রোগে আক্রান্ত ছিলেন তিনি। কয়েক দফা অস্ত্রোপচার করেও থামানো সম্ভব হয়নি এই মরণব্যাধিকে।

এদিকে, বাংলাদেশি বৃক্ষমানব আবুল হোসেনের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে গিয়ে আবুল হোসেনকে দেখে এই ঘোষণা দেন।

চিকিৎসকরা জানান, এ রোগটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত গবেষণা করা হচ্ছে। তার চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসকের পাশাপাশি জাপানে বসবাসরত একজন বাংলাদেশি চিকিৎসকের সাথেও যোগাযোগ করা হচ্ছে।
তারা আরও বলেন, প্রাথমিকভাবে রোগীর ইতিহাস এবং শারীরিক পরীক্ষা করে আমরা ধারণা করেছি আবুল ‘এপিডার্মো ডিসপ্লেসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। এ রোগ ট্রি ম্যান হিসেবে পরিচিত।

চিকিৎসকরা বলেন, আমরা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নরিস কম্প্রেহেনসিব ক্যানসার সেন্টারের চিকিৎসক মার্টিন কাস্টের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের রোগীর কিছু রক্ত ও টিস্যু বায়োপসি পরীক্ষার জন্য পাঠাতে বলেন। আমরা তখন ডাব্লুএইও এর সাথে যোগাযোগ করি এবং তারা আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা দ্রুত রক্ত ও টিস্যু পরীক্ষার জন্য পাঠানোর চেষ্টা করছি। রোগীর প্রাথমিক পর্যায়ের সব পরীক্ষা নিরীক্ষার পরে রোগ নির্ণয় শেষে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত