আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

প্রেসিডেন্ট ওবামার মেয়ে রেস্তোরাঁ কর্মী!

প্রেসিডেন্ট ওবামার মেয়ে রেস্তোরাঁ কর্মী!

মেয়েটির বয়স ১৫ বছর। এই সেদিন কাজে ঢুকল। তাকে সবসময় ঘিরে রয়েছে ছয়জন। মাঝেমধ্যে হাতে হাতে টুকটাক কাজও এগিয়ে দিচ্ছে। দেখে বেশ বিরক্ত হয়েছিলেন ন্যান্সি রেস্তোরাঁর কর্মীরা। শনিবারই কাজ ছাড়বে, শুনে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। বাবা–মা এসে তাকে নিয়ে যাবে। সেই বাবা–মার পরিচয় শুনেই এবার চোখ কপালে উঠল!‌ তাঁদের সহকর্মী যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা।

জীবনের আট বছরই কেটেছে হোয়াইট হাউসের কড়া নিরাপত্তায়। এ বছরটাই শেষ। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো বাঁচতে চেয়েছিলেন। রাজি হয়ে যান প্রেসিডেন্ট। ম্যাসাচুসেটস–এর মার্থা ভিনিয়ার্ডে বাবার বন্ধুর এই রেস্তোরাঁয় কাজ নেন। ব্যবহার করেন ভালো নাম নাতাশা। তার নিরাপত্তার জন্য মোতায়েন হয় ছয় গুপ্তচর রক্ষী।

সিফুড ভাজা আর মিল্কশেকের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। প্রতি বছর ভিনিয়ার্ডে গ্রীষ্মের ছুটি কাটাতে এসে এখানেই খাওয়াদাওয়া করেন ওবামা পরিবার। এবারও আসবেন। তখনই সঙ্গে করে নিয়ে যাবেন ছোট মেয়েকে।


 এলএবাংলাটাইমস/টি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত