আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

চিরকাল স্লিম থাকার ৫ টি গোপন টিপস

চিরকাল স্লিম থাকার ৫ টি গোপন টিপস

কঠোর ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে নিজের ওজন কমিয়ে আনার কাজটি অনেকেই করতে পারেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন এই ওজন কমিয়ে আনার পর তা ধরে রাখতে হয়। অনেকেই এই কাজটি একেবারেই পারেন না। বিশেষ উদ্দেশ্যে ওজন কমিয়ে এনে পড়ে ব্যায়াম ডায়েট ছেড়ে দিয়ে আনায় মোটা হতে থাকেন। কিন্তু কিছু নিয়ম মেনে চললে খুব কঠিন ডায়েট এবং ব্যায়াম ছাড়াই চিরকাল স্লিম থাকতে পারবেন বেশ সহজেই। জানতে চান কীভাবে? চলুন শিখে নেয়া যাক কিছু গোপন উপায়।
১. অল্প অল্প করে খাবার খাবেন –
খুব কঠিন ডায়েট করার প্রয়োজন নেই। ৩ বেলার পরিবর্তে ৫-৬ বেলা অল্প করে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন। ৩ বেলায় যা খেতেন সেটাই ভাগ করে ৫-৬ বেলাতে নিয়ে আসুন। একবারে বেশি খেলে খাবার হজম হতে দেরি হয় যার কারণে দেহে মেদ জমে। ৫-৬ বার খাবার খেলে একবারে কম খাওয়া হবে, মেদও জমবে না।
২. ছোট প্লেটে খাবার খান –
খাবার খাওয়ার সাথে এবং পেট ভরার সাথে আমাদের চোখের দেখার একটি বিষয়ের যোগাযোগ রয়েছে। বড় একটি প্লেটে অল্প খাবার তুলে খেলে দ্বিতীয়বার খাবার খাওয়ার ইচ্ছা রয়ে যায়, মনে হতে থাকে পেট ভরেনি। গবেষণায় দেখা যায় ছোটো প্লেটে অল্প করে খাবার তুললে এই সমস্যাটি একেবারেই হয় না। খাবারও কমই খাওয়া হয়।
৩. পানীয় ব্যাপারে সতর্ক থাকুন –
পানি বাদে অন্যান্য যতো পানীয় পান করছেন তার সবগুলোর ব্যাপারে সর্তক থাকুন। কারণ পানীয়ের বাড়তি চিনিটাই আপনার জন্য ক্ষতিকর তা সে সফটড্রিংকসই হোক বা ফলের জুসই হোক না কেন। অল্প করে চুমুক দিয়ে পান করুন। একবারে পান করে ফেললে হিসাব থাকে না আপনি কতোটা পান করছেন এবং এর ফলাফল দেখা যায় শরীরে।
৪. ঘরে আনুন রেস্টুরেন্টের পরিবেশ –
অবাক হচ্ছেন? কিন্তু অবাক হলেও সত্যি যে রেস্টুরেন্টের মতো পরিবেশ আপনাকে কম খেতে বাধ্য করবে। গবেষণায় দেখা যায়, ঘরেই আলো কমিয়ে একটু মিউজিক লাগিয়ে খেতে বসলে মানুষ অন্যান্য সময়ের তুলনায় কম খাবার খেয়ে থাকেন। এতে করে ওজনটা থাকে নিয়ন্ত্রনেই।
৫. নিজের কাজ নিজে করুন –
ব্যায়াম ছেড়ে দিচ্ছেন ভালো কথা কিন্তু স্লিম হওয়ার ব্যাপারটা ধরে রাখতে চাইলে নিজের কাজ নিজে করার অভ্যাস তৈরি করে ফেলুন। যেমন, বাজার করা, ঘরের কাজ করা, এটা সেটা আনতে যাওয়া অর্থাৎ যেসকল কাজে একটু শারীরিক পরিশ্রম বেশি হয়। এতে কাজের কাজও হবে এবং স্লিম থাকাও যাবে।
সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া


শেয়ার করুন

পাঠকের মতামত