আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অল্পের জন্য বিস্ফোরণ থেকে বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

অল্পের জন্য বিস্ফোরণ থেকে বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

নির্বাচনী সমাবেশ চলাকালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় বেঁচে গেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। তবে এতে ভাইস প্রেসিডেন্টসহ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়েতে নির্বাচনী সমাবেশ চলাকালে এই বিস্ফোরণে গোটা স্টেডিয়াম কেঁপে উঠে। খবর: আলজাজিরা।

দ্য হেরাল্ড জানায়, ৭৫ বছর বয়সী এই নেতাকে তাৎক্ষণিক হোয়াইট সিটি স্টেডিয়াম থেকে সরিয়ে নেয়া হয়। আগামী মাসের নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার নেতাকর্মীর সামনে ভাষণ দিচ্ছিলেন তিনি।

প্রেসিডেন্টের মুখপাত্র জর্জ চারাম্বা বলেন, ‘প্রেসিডেন্ট এমারসন আহত হননি। তিনি এখন বুলাওয়ের স্টেট হাউজে অবস্থান করছেন। ঘটনার তদন্ত চলছে, শিগগিরই এবিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তবে জেডবিসি ব্রডকাস্টার জানিয়েছে, বিস্ফোরণে ভাইস প্রেসিডেন্ট কেম্বো মোহাদি পায়ে জখম পেয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির নেতা এমারসন যখন বক্তৃতা শেষে পোডিয়াম ত্যাগ করছিলেন, তখন ভিভিআইপি মঞ্চের পাশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে কয়েকজন ভিভিআইপি আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানানো হয়েছে বলে জানায় আলজাজিরা। এছাড়া জানু-পিএফ পার্টির কয়েকজন সমর্থকও আহত হয়েছেন।

বিক্ষোভের মুখে সেনা হস্তক্ষেপে রবার্ট মুগাবের বিদায়ের পর ২০১৭ সালের নভেম্বরে প্রেসিডেন্টের দায়িত্ব নেন এমারসন। জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীন হওয়ার পর এই প্রথম মুগাবেকে ছাড়াই আগামী ৩০ জুলাই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে এদিন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবিই আহমেদের সমাবেশেও গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি অক্ষত থাকলেও কমপক্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

পাঠকের মতামত