আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ার দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রচণ্ড বিমান হামলা

সিরিয়ার দক্ষিণাঞ্চলে রাশিয়ার প্রচণ্ড বিমান হামলা

রাশিয়া রোববার রাতে প্রচণ্ড বিমান বোমা হামলা চালিয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা চালানো হয় বলে একটি পর্যবেক্ষণকারী সংগঠন একথা জানিয়েছে।
প্রায় এক বছর আগে অস্ত্রবিরতির পর এই প্রথমবারের মতো রাশিয়া হামলা চালালো।

সরকারি বাহিনীকে স্থল যুদ্ধে সহায়তার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আসাদ বাহিনী ওই অঞ্চলে অভিযানে প্রস্তুতি শেষ করেছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চল দেশটিতে চলমান যুদ্ধে অংশ নেয়া স্থানীয় বিভিন্ন পক্ষ ও আন্তর্জাতিক শক্তিধর দেশগুলোর জন্য একটি কৌশলগত স্থান। সাত বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। বিদেশী পরাশক্তিগুলোও এ যুদ্ধে জড়িয়ে পড়েছে।
রাজধানী দামেস্কের নিরাপত্তা নিশ্চিত করার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা ও স্বইদা বিদ্রোহীদের কবল থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন।

কয়েক সপ্তাহ ধরে তিনি ওই অঞ্চলে সৈন্য সমাবেশ বাড়াচ্ছেন, বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন এবং সাম্প্রতিক দিনগুলোতে বোমা হামলা জোরদার করেছেন।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত রাতে বাশারের মিত্র রাশিয়া দারায় বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরগুলোতে ব্যাপক বিমান হামলা চারিয়েছে। ২০১৭ সালের গ্রীষ্মকালের পর এই প্রথমবার রাশিয়া হামলা চালাল।

মানবাধিকার সংগঠনটি জানায়, রাশিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ২৫ টি বিমান হামলা চালিয়েছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত