আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেক্সিকোর ওকাম্পোর শহরের সব পুলিশ আটক

মেক্সিকোর ওকাম্পোর শহরের সব পুলিশ আটক

মেক্সিকোতে একজন রাজনীতিবিদকে হত্যায় জড়িত থাকার সন্দেহে ওকাম্পো শহরের সব পুলিশকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় বাহিনী।

ফার্নান্দো এঞ্জেলেস জুয়ারেজ (৬৪) নামের ওই রাজনীতিবিদ ওকাম্পোতে আগামী ১ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন। তাকে গত বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা তার বাসার সামনে গুলি করে হত্যা করে।

মেক্সিকোতে আগামী ১ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে দেশটিতে সাম্প্রতিক সময়ে প্রায় ১০০ রাজনীতিবিদ হত্যার শিকার হয়েছেন।

দেশটির পশ্চিমের রাজ্য মিশোয়াকানে গত এক সপ্তাহে হত্যার শিকার তৃতীয় রাজনীতিবিদ হলেন এঞ্জেলেস।

এই হত্যায় জড়িত থাকার সন্দেহে রোববার সকালে ওকাম্পো শহরের ২৭ পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জননিরাপত্তা সচিবকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী।

এঞ্জেলেস একজন সফল ব্যবসায়ী ছিলেন। তার পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা ছিল সামান্য।

প্রথমে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও পরবর্তীকালে তিনি মেক্সিকোর প্রধান রাজনৈতিক দল বামপন্থি ডেমোক্রেটিক রিভল্যুশন পার্টিতে (পিআরডি) যোগ দেন।

মিগুয়েল মালাগন নামের এঞ্জেলেসের কাছের এক বন্ধু এই ইউনিভার্সল পত্রিকাকে বলেন, ‘এঞ্জেলেস দারিদ্র্য, অসমতা ও দুর্নীতি সহ্য করতে পারতেন না। তাই তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত