আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

নাইজেরিয়ায় কৃষক-পশুপালক সংঘর্ষে নিহত ৮৬

নাইজেরিয়ায় কৃষক-পশুপালক সংঘর্ষে নিহত ৮৬

নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। দেশটির কেন্দ্রে প্লেটো রাজ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

কিছু প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার নৃগোষ্ঠী বেরম কৃষকরা নৃগোষ্ঠী ফুলানি পশুপালকদের আক্রমণ করে পাঁচজনকে হত্যা করলে সংঘর্ষ শুরু হয়। শনিবার ফুলানি পশুপালকরা এর জবাব দিলে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।

ওই অঞ্চলে ভূমি নিয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে কয়েক দশক ধরে নৃশংস সংঘর্ষের ইতিহাস রয়েছে। শনিবারের ঘটনার পর ওই রাজ্যের তিনটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

রাজ্য পুলিশ কমিশনার উনদেই আদেই জানান, রক্তক্ষয়ী ওই সংঘর্ষের পর এক অনুসন্ধানে দেখা যায়, কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ছয়জন।

তিনি জানান, সংঘর্ষের সময় ৫০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত