আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভারত। মঙ্গলবার থমসন রয়টার্স ফাউন্ডেশন প্রকাশিত সমীক্ষায়  এই তথ্য জানানো হয়েছে।

সাত বছর আগে প্রথম এই সমীক্ষা করেছিল থমসন রয়টার্স ফাউন্ডেশন। সেই তালিকায় ভারত ছিল চার নম্বরে। ওই সময় তালিকার শীর্ষে ছিল আফগানিস্তান। সাত বছরের ব্যবধানে সেই আফগানিস্তান নেমে এসেছে দুই নম্বরে আর শীর্ষ স্থানে চলে গেছে ভারত।

পৃথিবীর ৫৫০ জন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। নারীস্বাস্থ্য, লিঙ্গবৈষম্য, যৌননিগ্রহ, নারীপাচার, জোর করে শ্রম আদায়, জোর করে বিয়ে এই ছয়টি বিষয়ের ভিত্তিতে সমীক্ষাটি করা হয়েছে।

তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার। আর দশম অবস্থানে থাকা একমাত্র পশ্চিমা দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। টুইটারে ‘মি টু’ প্রচারণার কারণে যুক্তরাষ্ট্রে নারীর ওপর যৌন সহিংসতার চিত্র সম্প্রতি সামনে বড় করে এসেছে।

নারীর জন্য বিপজ্জনক এই দেশের তালিকার পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরব। তবে নারীর অর্থনৈতিক প্রবেশাধিকার, কাজের স্থান ও সম্পত্তির অধিকারের বৈষম্যের দিক দিয়ে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিপজ্জনক দেশের ছয় নম্বরে রয়েছে পাকিস্তান।

কুপ্রথা, যৌন নিগ্রহ ও নারীপাচারের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে ভারত। বাকি সূচকগুলোতে কোথাও দুই, কোথাও তিন নম্বরে রয়েছে দেশটি। ২০১২ সালে ভারতে যৌন নির্যাতনবিরোধী কঠোর আইন করা হয়। তবে এরপরেও দেশটিতে প্রতিদিন পুলিশের কাছে প্রায় ১০০টি যৌন নির্যাতনের অভিযোগ আসে। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালে দেশটিতে ৩৯ হাজার যৌন নির্যাতনের অভিযোগ রেকর্ড করা হয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় ১২ শতাংশ বেশি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত