আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভালোবাসার টানে রাজপরিবার ছাড়ছেন জাপানের রাজকুমারী

ভালোবাসার টানে রাজপরিবার ছাড়ছেন জাপানের রাজকুমারী

ভালোবাসার মানুষটির জন্য রাজপরিবার ছাড়তে যাচ্ছেন জাপানের রাজকুমারী আয়াকো। তিনি বিয়ে করতে যাচ্ছেন  সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। আর এ কারণেই রাজপরিবারের প্রথা অনুযায়ী রাজকীয় সম্মান বিসর্জন দিতে হবে তাকে।

মঙ্গলবার জাপানের রাজপরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটিতে গত দুই বছরে এই নিয়ে দুইজন রাজকুমারী সাধারণ ব্যক্তিকে বিয়ে করার ঘোষণা দিলেন।

জাপানের রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্রাট আকিহিতোর চাচাতো ভাই এবং প্রয়াত যুবরাজ তাকামোদোর কনিষ্ঠ কন্যা রাজকুমারী আয়াকো শিপিং প্রতিষ্ঠান এনওয়াইকে লাইনের কর্মকর্তা ৩২ বছর বয়সী কেই মোরিয়াকে বিয়ে করতে যাচ্ছেন।

এক বছরেরও কম সময় তাদের দুইজনের পরিচয়। ১২ আগস্ট তাদের বাগদান এবং ২৯ অক্টোবর টোকিওর মিজি জিনগু মন্দিরে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। রাজকুমারী আয়াকো সমাজ কল্যাণে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী, সাধারণ ঘরের কাউকে বিয়ে করলে রাজপরিবারের ওই সদস্যকে রাজকীয় সম্মান বিসর্জন দিতে হয়। পাশাপাশি রাজকীয় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন তিনি। এটিই জাপানের রাজবংশের নিয়ম। তবে রাজপরিবারের কোনো সদস্য যদি চিরতরে সম্পর্ক ছিন্ন করে তাকে দশ লাখ ডলার দেয়া হয়।

গত বছরের মে মাসে আয়াকোর চাচাতো বোন ও সম্রাট আকিহিতোর নাতনি রাজকুমারী মাকো একটি আইনি প্রতিষ্ঠানে কর্মরত সমবয়সী কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন। তবে তারা প্রস্তুতির অভাবেই বিয়ের অনুষ্ঠান ২০২০ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

রাজকুমারী আয়াকো সম্রাট আকিহিতোর সরাসরি বংশধর নয়। যার কারণে রাজকুমারী মাকোর বিয়ের ঘোষণার মতো এতটা হৈচৈ পড়েনি। আয়াকো ২০১৯ সালের রাজপরিবার ত্যাগ করার পরিকল্পনা নিয়েছেন।

দুই রাজকুমারীর এমন ঘোষণার কারণে বিশ্বের সবচেয়ে পুরনো বংশগত রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।

জাপানের সংবিধান অনুযায়ী, রাজপরিবারের শুধুমাত্র পুরুষ সদস্যরাই সিংহাসনের উত্তরাধিকার হন।

উল্লেখ্য,জাপানের বর্তমান সম্রাট আকিহিতো ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সিংহাসন ছাড়ার পর তার জ্যেষ্ঠ পুত্র ২০১৯ সালের ১ জানুয়ারি বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজবংশের সম্রাটের আসন গ্রহণ করবেন বলে পরিকল্পনা করা হচ্ছে।দেশটির দুইশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সম্রাটের স্বেচ্ছায় সিংহাসন ত্যাগের ঘটনাটির আইনি কাঠামো নিয়ে কাজ করা হচ্ছে।

সম্রাট আকিহিতো পিতা হিরোহিতোর মৃত্যুর পর ১৯৮৯ সালে সিংহাসনে আরোহণ করেন।জাপানের বর্তমান আইনে সম্রাটের স্বেচ্ছায় সিংহাসন ছাড়ার কোনো নিয়ম নেই। তাকে আজীবন সম্রাটের দায়িত্ব পালন করতে হয়। তবে ১৮১৭ সালে জাপানি সম্রাট কিকাকু স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত