আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাজিব রাজাকের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের সম্পদ জব্দ

নাজিব রাজাকের বাড়ি থেকে ২৭ কোটি ডলারের সম্পদ জব্দ

মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাড়ি থেকে জব্দ করা হাতব্যাগ, স্বর্ণালংকার, বিদেশি মুদ্রা, ঘড়ি ও অন্যান্য জিনিসপত্রের মোট দাম ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বুধবার পুলিশ প্রধান দাতুক সিরি অমর সিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নাজিবের বিরুদ্ধে ওয়ানএমডিবি তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ আছে। গত মে মাসে মাহাথির মোহাম্মদের কাছে পরাজিত হওয়ার পর নাজিবের বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে নাজিবের ছয়টি সম্পত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই সময় নাজিবের স্ত্রীর ব্যবহৃত বিপুল পরিমাণ মূল্যবান হাতব্যাগ, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।

বুধবার পুলিশ প্রধান জানান, জব্দকৃত এসব জিনিসপত্রের মূল্যমান ২২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার থেকে ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের মধ্যে।

তিনি বলেন, ‘এগুলোর সংখ্যা বিপুল হওয়ায় তখন আমরা ওই সম্পত্তির চৌহদ্দিতে থেকে এগুলো গণনা করতে পারিনি।’ মালয়েশিয়ার ইতিহাসে জব্দকৃত এসব সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি বলেও জানান তিনি।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরো জানিয়েছেন, বিদেশিসহ মালয়েশীয় অর্থ গুনতে কেন্দ্রীয় ব্যাংকের ২২ কর্মকর্তার মোট তিনদিন সময় লেগেছে। ২৬টি ভিন্ন মুদ্রার ২ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার গুনতে  ছয়টি গণনা মেশিন ব্যবহার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত