আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১৭ রাজ্যের মামলা

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ১৭ রাজ্যের মামলা

অভিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করার মতো ‘নিষ্ঠুর ও আইনবহির্ভূত’ পদক্ষেপ নেওয়ায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ১৭টি রাজ্য।

দেশটির ৫০টি রাজ্যের মধ্যে ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়াসহ ১৭টি রাজ্যের ডেমোক্রেটিক অ্যাটর্নি জেনারেলরা এই আইনগত পদক্ষেপ নেন।

এই আইনগত পদক্ষেপের মূল বিষয়বস্তু হলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রত্যাখ্যান করে গৃহীত নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়েরকারী ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়া ছাড়া অন্য রাজ্যগুলো হলো ম্যাসাচুসেটস, ডেলায়ার, আইওয়া, ইলিনয়, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, ওরেগন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়া ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে শিশুদের জীবন ঝুঁকিতে না ফেলতে কাগজপত্রহীন অভিবাসীদের সতর্ক করে দিয়েছেন।

ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে পেন্স বলেন, ‘যারা আমেরিকা আসতে চান তাদের জন্য আমার হৃদয় থেকে সরাসরি বার্তা হলো, আপনারা যদি বৈধভাবে আসতে না পারেন, তাহলে একেবারেই আসার দরকার নেই।’

তিনি বলেন, ‘মাদক চোরাকারবারী কিংবা মানব পাচারকারীরা যে পথ দিয়ে আসে সেই পথ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে আপনারা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের জীবন ঝুঁকিতে ফেলবেন না।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত