আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এ্যানাপলিসে পত্রিকা অফিসে বন্দুক হামলা, নিহত ৫

এ্যানাপলিসে পত্রিকা অফিসে বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের রাজধানী এ্যানাপলিসের একটি পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার স্থানীয় পত্রিকা ক্যাপিটাল গ্যাজেটের  অফিসে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি ও সিএনএন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩০ বছর বয়সী ওই শেতাঙ্গ হামলাকারী পত্রিকা অফিসের কাঁচের দরজা লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সে ভেতরে প্রবেশ করে লোকজন খুঁজতে শুরু করে ও গুলি ছোড়ে। নিহতদের মধ্যে পত্রিকাটির সম্পাদকও রয়েছেন।

ক্যাপিটার গ্যাজেটের অপরাধ বিষয়ক প্রতিবেদক ফিল ডেভিস টুইটারে জানিয়েছেন, বন্দুকধারী বার্তাকক্ষে প্রবেশ করে অতর্কিত গুলি চালায়। কয়েকজন মারা যায়। পরে কর্তৃপক্ষ জানায় পাঁচজন মারা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। হামলার সময় তিনি ও কয়েকজন্ একটি টেবিলের নিচে লুকিয়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, পত্রিকাটি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার হুমকি পেয়েছিল। এটা ছিল পূর্বপরিকল্পিত হামলা।

পুলিশ আরো জানিয়েছে, হামলাকারীর নাম জ্যারড ওয়ারেন রামোস। সে মেরিল্যান্ডেরই বাসিন্দা। তার ব্যাগ থেকে গ্রেনেড সৃদশ বস্তু ও স্মোকবোমা পাওয়া গেছে।

অ্যান আরুনডেল কাউন্টি পুলিশের উপপ্রধান উইলিয়াম ক্র্যাম্ফ জানিয়েছেন, যে ভবনে পত্রিকা অফিসটি ছিল সেখানে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। সেখান থেকে ১৭০ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত