আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মালিতে গাড়ি বোমা হামলায় নিহত ৬

মালিতে গাড়ি বোমা হামলায় নিহত ৬

মালিতে গাড়ি বোমা হামলায় দুই সেনা সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুন) আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স-জি৫ এর মালির সদর দফতরে এ হামলা চালানো হয়। খবর- এএফপি, রয়টার্সের।

আলকায়েদার একটি গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার জুমার নামাজের পর কয়েকজন হামলাকারী গাড়ি নিয়ে ওই হেডকোয়ার্টসে হামলা চালায়। পরে বন্দুকযুদ্ধে হামলাকারীরা নিহত হয়।

মালি, নাইজার, বারকিনা ফাসো, চাদ ও মৌরতানিয়ার সেনাদের নিয়ে গঠিত জি-৫ নামের ওই বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে দুইজন সেনা সদস্য ও বাকি চারজন হামলাকারী।

মালি সরকার জানিয়েছে, নিহত দুই সেনা তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর সদস্য।

মালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বুবাকার দিয়ালো রয়টার্সকে বলেন, ‘হামলাকারীরা রকেট হামলা চালিয়ে ভেতরে প্রবেশ করে। পরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে সেভারি অঞ্চলের জাতিসংঘ মিশনের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই সদর দফতরে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনা পরে ঘটে

এএফপির প্রতিবেদনে বলা হয়, অস্থিতিশীল মালির সাহেল এলাকায় পাঁচটি দেশ নিয়ে গঠিত টাস্কফোর্সের উপর জঙ্গিদের এটিই প্রথম হামলা। জি-৫ টাস্কফোর্সের একটি সূত্র জানায়, জুমআর নামাজের পর জাতিসংঘের পতাকার রঙের একটি গাড়ির বোমা হামলায় সিভারে অবস্থিত জি-৫ সদর দফতরের মূল ফটক গুড়িয়ে যায়।

গর্ভনর সিদি অ্যালাসেন তৌর জানিয়েছেন, এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তল্লাশি অভিযান সারা রাত চলবে।

বিশ্বব্যাপী বিদ্রোহী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সাইট বলেছে, আলকায়েদার মালি শাখা এই হামলার দায় স্বীকার করে বলেছে, এটি ছিল আত্মঘাতী হামলা।

মালিতে রাষ্ট্রপতি নির্বাচনের এক মাস পূর্বেই এ হামলার ঘটনা ঘটল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত