আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪৫

ভারতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

রবিবার (১ জুলাই) সকালে উত্তরাখণ্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর- টাইমস অব ইন্ডিয়া, স্কাই নিউজ, শিনহুয়ার।

পুলিশ জানিয়েছে, পৌরি গারওয়াল জেলার দুমাকট এলাকায় যাত্রীবাহী বাসটি একটি গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিবার সকালে বাসটি উত্তরাখণ্ডের বোয়ান থেকে রামনগর যাচ্ছিল। পৌরি গারওয়াল জেলার ননিধন্দ এলাকায় হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০ ফুট নিচে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ জনের। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে অন্যদের মৃত্যু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা দীপেশ চন্দ্র কালা বলেছেন, দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। এখন হতাহত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা। এদিকে পুলিশ জানিয়েছে, ওই ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত