আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ওব্রাডর

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ওব্রাডর

মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি নেতা আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর স্পষ্ট ব্যবধানে জয়ী হতে চলেছেন।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের ভোটাভুটির পর এক গণনায় দেখা গেছে, মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র ওব্রাডর প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণেরও বেশি।

আমলো ডাকনামে পরিচিতি ওব্রাডরের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী পরাজয় মেনে নিয়েছেন।

ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে অ্যান্তোনিও মিডে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পরাজয় স্বীকার করে ওব্রাডরের ‘সর্বোচ্চ সফলতা’ কামনা করেছেন।

মিডের দল ইনস্টিটিউশনাল রিভল্যুশনারি পার্টি গত ১০০ বছরের অধিকাংশ সময় মেক্সিকোতে ক্ষমতায় ছিল। তবে এবারের নির্বাচনে তাদের জনপ্রিয়তায় ব্যাপক ভাটা পড়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টির (প্যান) রিকার্ডো আনায়া। ওব্রাডরকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি তার বিজয় মেনে নিচ্ছি। তাকে অভিনন্দন জানাচ্ছি এবং মেক্সিকোর ভালোর জন্য আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত